উদ্দীপকে উল্লিখিত ফসলটি উৎপাদনে জমি নির্বাচন তৈরি এবং বীজ প্রস্তুতি পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফসলটি হলো বীজ আলু। নিচে বীজ আলু উৎপাদনে জমি নির্বাচন ও তৈরি এবং বীজ প্রস্তুতি পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-জমি নির্বাচন ও তৈরি: বীজ আলুর ভালো ফলন পাওয়ার জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। নির্বাচিত জমি অন্যান্য ফসল যেমন- মরিচ, টমেটো, তামাক ইত্যাদি সোলানেসি গোত্রভুক্ত ক্ষেত থেকে অন্তত ৩০ মিটার দূরে থাকতে হয়। ৫ – ৬টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা করে আগাছা মুক্ত করতে হবে। চাষ অন্তত ১৫ সেমি গভীর হতে হবে। মাটি বেশি শুকনো হলে প্লাবন সেচ দিয়ে মাটিতে 'জো' আসার পর আলু লাগাতে হবে।বীজ প্রস্তুতি: বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আস্ত আলু বপন করা ভালো, কারণ আস্ত বীজ রোপণের পর এগুলোর রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা কম। আলু কেটে লাগালে প্রতি কর্তিত অংশে অন্তত ২টি চোখ অবশ্যই রাখতে হবে। আলু কাটার সময় বারবার সাবান পানি দ্বারা ছুরি বা বটি পরিষ্কার করা উচিত যাতে রোগ জীবাণু এক বীজ থেকে অন্য বীজে না ছড়ায়। বীজ আলু আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটতে হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফসলটি উৎপাদনে জমি নির্বাচন তৈরি এবং বীজ প্রস্তুতি…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর