উদ্দীপকে রহমান সাহেবের উদ্যোগটি যথাযথ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রহমান সাহেব বীজ উৎপাদন করেন। নিচে তার উদ্যোগটি যথাযথ মূল্যায়ন করা হলো-বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের খাদ্য উৎপাদনে আলু একটি গুরুত্বপূর্ণ ফসল। তবে আলুর উৎপাদন অনেকাংশে নির্ভর করে ভালো মানের বীজের উপর। কিন্তু দেশে মানসম্মত বীজ আলুর অভাব রয়েছে। এ প্রেক্ষাপটে রহমান সাহেবের বীজ আলু উৎপাদনের উদ্যোগটি সময়োপযোগী ও প্রশসংনীয়।রহমান একজন সচেতন ও উদ্যমী কৃষক। তিনি বুঝতে পেরেছেন ভালো ফলনের জন্য রোগমুক্ত ও উন্নত জাতের বীজ ব্যবহার করা প্রয়োজন। তাই তিনি নিজে থেকেই কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক সঠিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদন শুরু করেন। এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি কেবল নিজেরাই নয়, আশেপাশের কৃষকদের জন্যও একটি উদাহরণ স্থাপন করেছেন। মানসম্মত বীজ আলু স্থানীয়ভাবে উৎপাদন হলে কৃষকরা সহজেই বীজ সংগ্রহ করতে পারবেন, যা পরিবহন খরচ হ্রাসের পাশাপাশি ফলন বৃদ্ধিতেও সহায়ক হবে। এতে স্থানীয় অর্থনীতি উন্নত হবে এবং কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।সর্বোপরি, রহমান সাহেবের বীজ আলু উৎপাদনের উদ্যোগ একটি সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। যা দেশের কৃষি উন্নয়নের পথে একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে রহমান সাহেবের উদ্যোগটি যথাযথ মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর