শেয়ারFacebookWhatsApp

লিতুর পুকুরটির জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল? তা বর্ণনা কর।

উত্তর: একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে ও ভিতরে বিভিন্ন আগাছা যেমন-কচুরিপানা, ক্ষুদিপানা, হেলেঞ্চা, কলমিলতা, শেওলা ইত্যাদি জন্মে। এসব উদ্ভিদ পুকুরে দেওয়া সার শোষণ করে নেয়, সূর্যের আলো পড়তে বাধা দেয় এবং মাছের স্বাভাবিক চলাচলে বাধা দেয়। তাই একটি পরিত্যক্ত পুকুরের আগাছা পরিষ্কার করে তারপর সেখানে মাছ চাষ করতে হয়। উদ্দীপকে লিতুও তার ১০ শতাংশ আয়তনের পরিত্যক্ত পুকুরের আগাছা পরিষ্কার করে তা চাষযোগ্য অবস্থায় পরিণত করে। কিন্তু সে রাক্ষুসে মাছ ও অচাষযোগ্য মাছ অপসারণ না করেই সেখানে রুই, কাতলা ও মৃগেলের ধানী পোনা ছাড়ে। যার ফলস্বরূপ ৫ – ৬ মাস পর শীতের মৌসুমে পুকুরে রুই-কাতলার পরিমাণ খুবই কম আর কিছু মাগুর ও শোল মাছ দেখা যায়। রাক্ষুসে মাছ হলো এমন ধরনের মাছ যা পুকুরে চাষের মাছের পোনা খেয়ে ফেলে, ফলে পুকুরে পোনা কমে যায়। এছাড়াও এরা চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুতেই ভাগ বসায়। এর ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে যায়। এজন্য রাক্ষুসে মাছ যেমন-শোল, বোয়াল, মাগুর, টাকি, গজার ইত্যাদি মাছ দূর করতে হয়। সাধারণত পুকুর শুকিয়ে, জাল টেনে বা মাছ মারার বিষ প্রয়োগ করে রাক্ষুসে মাছ অপসারণ করা যায়। পরিশেষে বলা যায়, লাভজনকভাবে মাছ চাষের জন্য লিতুর পুকুরের আগাছা পরিষ্কারের সাথে সাথে রাক্ষুসে মাছ অপসারণ করা জরুরি ছিল।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

লিতুর পুকুরটির জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল? তা বর্ণনা কর।

উদ্দীপক

লিতুর বাড়ির পার্শ্বেই ১০ শতাংশ একটা পুকুরে কচুরিপানায় অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। লিতু তার ছোট ভাইবোনদের নিয়ে কচুরিপানা পরিষ্কার শুরু করলে কিছু কৈ ও শিং মাছ পেয়ে যায়। কচুরিপানা পরিষ্কার শেষে সে ঐ পুকুরে কিছু রুই-কাতলা ও মৃগেলের ধানী পোনা ছেড়ে দেয়। ৫-৬ মাস পরে শীতের শেষে লিতু পুকুরটি সেচ দিয়ে মাছ সংগ্রহ করতে গিয়ে দেখেন রুই-কাতলার পরিমাণ খুবই কম আর বেশ কিছু মাগুর ও শোল মাছ পাওয়া যায়।

Mymensingh · 2025

উত্তর

বাণিজ্যিক কৃষি খামারের বৈশিষ্ট্য হলো বেশি পরিমাণ মূলধন ও লোকবল প্রয়োজন হয়।

উত্তর

পোল্ট্রির মধ্যে রোগ ছড়িয়ে পড়লে তা দ্রুত বিস্তার লাভ করে এবং চিকিৎসা ব্যয়বহুল ও অনিশ্চিত হয়। কিন্তু, টিকাদান, পরিচ্ছন্নতা ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সহজেই রোগ প্রতিরোধ করা যায়। এতে পোল্ট্রি সুস্থ থাকে, উৎপাদন বাড়ে এবং খামার লাভজনক হয়। এজন্য, পোল্ট্রির জন্য রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ অধিক গুরুত্বপূর্ণ।

উত্তর

একটি পরিত্যক্ত পুকুরের পাড়ে ও ভিতরে বিভিন্ন আগাছা যেমন-কচুরিপানা, ক্ষুদিপানা, হেলেঞ্চা, কলমিলতা, শেওলা ইত্যাদি জন্মে। এসব উদ্ভিদ পুকুরে দেওয়া সার শোষণ করে নেয়, সূর্যের আলো পড়তে বাধা দেয় এবং মাছের স্বাভাবিক চলাচলে বাধা দেয়। তাই একটি পরিত্যক্ত পুকুরের আগাছা পরিষ্কার করে তারপর সেখানে মাছ চাষ করতে হয়। উদ্দীপকে লিতুও তার ১০ শতাংশ আয়তনের পরিত্যক্ত পুকুরের আগাছা পরিষ্কার করে তা চাষযোগ্য অবস্থায় পরিণত করে। কিন্তু সে রাক্ষুসে মাছ ও অচাষযোগ্য মাছ অপসারণ না করেই সেখানে রুই, কাতলা ও মৃগেলের ধানী পোনা ছাড়ে। যার ফলস্বরূপ ৫ – ৬ মাস পর শীতের মৌসুমে পুকুরে রুই-কাতলার পরিমাণ খুবই কম আর কিছু মাগুর ও শোল মাছ দেখা যায়। রাক্ষুসে মাছ হলো এমন ধরনের মাছ যা পুকুরে চাষের মাছের পোনা খেয়ে ফেলে, ফলে পুকুরে পোনা কমে যায়। এছাড়াও এরা চাষযোগ্য মাছের জায়গা, খাদ্য, অক্সিজেন সবকিছুতেই ভাগ বসায়। এর ফলে চাষকৃত মাছের উৎপাদন কমে যায়। এজন্য রাক্ষুসে মাছ যেমন-শোল, বোয়াল, মাগুর, টাকি, গজার ইত্যাদি মাছ দূর করতে হয়। সাধারণত পুকুর শুকিয়ে, জাল টেনে বা মাছ মারার বিষ প্রয়োগ করে রাক্ষুসে মাছ অপসারণ করা যায়। পরিশেষে বলা যায়, লাভজনকভাবে মাছ চাষের জন্য লিতুর পুকুরের আগাছা পরিষ্কারের সাথে সাথে রাক্ষুসে মাছ অপসারণ করা জরুরি ছিল।

উত্তর

উদ্দীপকে লিতু তার পরিত্যক্ত পুকুরটি সংস্কার করে তা মাছ চাষ করেন। তার এ উদ্যোগটির যথার্থ প্রয়োগ মানুষের আমিষ চাহিদা পূরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিচে তার যুক্তিযুক্ত আলোচনা করা হলো- আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ৮০ গ্রাম আমিষ জাতীয় খাবারের প্রয়োজন হয়। কিন্তু আমরা গড়ে মাত্র ৬০ গ্রাম আমিষ খেয়ে থাকি। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত পুষ্টি ও আমিষের অভাবে ভোগে। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের খাদ্যতালিকায় পর্যাপ্ত আমিষের ঘাটতি পরিলক্ষিত হয়। মাছ চাষের মাধ্যমে আমিষের এ চাহিদা মেটানো সম্ভব। মাছ সহজলভ্য, সুস্বাদু ও পুষ্টিকর; তাই মাছ চাষ বাড়ালে মানুষের আমিষের চাহিদা পূরণ সহজ হয়।লিতু তার নিজস্ব পতিত পুকুরটি সংস্কার করে তা উৎপাদনশীল সম্পদে রূপান্তর করে। সে পুকুরে কচুরিপানা তথা জলজ আগাছা পরিষ্কার করে মাছের পোনা ছাড়ে। কিন্তু আগাছা পরিষ্কারের সাথে যদি রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ অপসারণ, চুন ও সার প্রয়োগ পুকুরে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা, পানির বিষাক্ততা পরীক্ষা ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করে তারপর মাছের পোনা ছাড়তো তাহলে তার পুকুরে মাছের উৎপাদন ভালো হতো। যার মাধ্যমে স্থানীয় এবং দেশীয় বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পেত এবং সর্বোস্তরের মানুষ মাছ ক্রয় করে তাদের আমিষের চাহিদা পূরণ করতে পারত।পরিশেষে বলা যায়, লিতুর মাছ চাষের উদ্যোগটির যথার্থ প্রয়োগ মানুষের আমিষ চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।