লিতুর উদ্যোগটির যথার্থ প্রয়োগ মানুষের আমিষ চাহিদা পূরণে ভূমিকা রাখবে। তোমার মতামতের পক্ষে যুক্তিযুক্ত আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে লিতু তার পরিত্যক্ত পুকুরটি সংস্কার করে তা মাছ চাষ করেন। তার এ উদ্যোগটির যথার্থ প্রয়োগ মানুষের আমিষ চাহিদা পূরণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিচে তার যুক্তিযুক্ত আলোচনা করা হলো- আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। একজন পূর্ণবয়স্ক লোকের দৈনিক ৮০ গ্রাম আমিষ জাতীয় খাবারের প্রয়োজন হয়। কিন্তু আমরা গড়ে মাত্র ৬০ গ্রাম আমিষ খেয়ে থাকি। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ পর্যাপ্ত পুষ্টি ও আমিষের অভাবে ভোগে। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের খাদ্যতালিকায় পর্যাপ্ত আমিষের ঘাটতি পরিলক্ষিত হয়। মাছ চাষের মাধ্যমে আমিষের এ চাহিদা মেটানো সম্ভব। মাছ সহজলভ্য, সুস্বাদু ও পুষ্টিকর; তাই মাছ চাষ বাড়ালে মানুষের আমিষের চাহিদা পূরণ সহজ হয়।লিতু তার নিজস্ব পতিত পুকুরটি সংস্কার করে তা উৎপাদনশীল সম্পদে রূপান্তর করে। সে পুকুরে কচুরিপানা তথা জলজ আগাছা পরিষ্কার করে মাছের পোনা ছাড়ে। কিন্তু আগাছা পরিষ্কারের সাথে যদি রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ অপসারণ, চুন ও সার প্রয়োগ পুকুরে প্রাকৃতিক খাদ্য পরীক্ষা, পানির বিষাক্ততা পরীক্ষা ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করে তারপর মাছের পোনা ছাড়তো তাহলে তার পুকুরে মাছের উৎপাদন ভালো হতো। যার মাধ্যমে স্থানীয় এবং দেশীয় বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পেত এবং সর্বোস্তরের মানুষ মাছ ক্রয় করে তাদের আমিষের চাহিদা পূরণ করতে পারত।পরিশেষে বলা যায়, লিতুর মাছ চাষের উদ্যোগটির যথার্থ প্রয়োগ মানুষের আমিষ চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
লিতুর উদ্যোগটির যথার্থ প্রয়োগ মানুষের আমিষ চাহিদা পূরণে ভূমিকা রাখব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর