উদ্দীপকে ক্রম ১০ এ অধিক খাদ্য ব্যবহার কোন ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ক্রম ১০ হলো পূর্ণবয়স্ক ডিমপাড়া পর্যায়ের মুরগির খাদ্যতালিকা। এ পর্যায়ে মুরগিকে খাদ্য তালিকায় শর্করা উপাদান সামান্য কমিয়ে অন্য একটি গুরুত্বপূর্ণ উপাদানের শতকরা হার বাড়াতে হয়। উপাদানটি হলো ভিটামিন মিনারেল প্রিমিক্স।মাঝারি ও ডিমপাড়া পর্যায়ে মুরগির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। ভিটামিন-মিনারেল প্রিমিক্স মুরগির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ডিমপাড়া পর্যায়ে মুরগির শরীরের অস্থি কাঠামো ও ডিমের খোসা গঠনের জন্য অতিরিক্ত উপাদান হিসেবে মিনারেল প্রয়োজন। তা না হলে ডিমের খোসার গঠন সঠিক হবে না। মাঝারি ও ডিমপাড়া পর্যায়ে মুরগির শরীরকে সুস্থ-সবল রাখা ও ডিম পাড়ার ধকল প্রতিরোধে প্রয়োজন ভিটামিন। অর্থাৎ দেখা যাচ্ছে মাঝারি ও ডিম পাড়া পর্যায়ে মুরগির সুস্থতা ও ভালো মানের ডিমের জন্য ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিশেষ প্রয়োজন। লেয়ার মুরগি যেহেতু ডিমের জন্য পালন করা হয় তাই লেয়ার মুরগির জন্য ভিটামিন-মিনারেল প্রিমিক্স বিশেষ গুরুত্ব বহন করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে ক্রম ১০ এ অধিক খাদ্য ব্যবহার কোন ক্ষেত্রে অধিক গ্রহণযোগ্য?…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর