সারা বছর সবুজ ঘাসের অপর্যাপ্ততা রোধে উদ্দীপকের পশু খাদ্য সংরক্ষণ পদ্ধতির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পশুখাদ্য সংরক্ষণ পদ্ধতিটি হলো সাইলেজ তৈরি। সারাবছর সবুজ ঘাসের অপর্যাপ্ততা রোধে সাইলেজের ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো-বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশির ভাগ কৃষি শস্যের উপজাত। আবার ঘাসও গবাদিপশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাদ্য। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হওয়ায় তা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। আবার শীতকালেও অতিরিক্ত শিম গোত্রীয় ঘাস উৎপাদন হয়। তাই এ অতিরিক্ত ঘাস সংরক্ষণের প্রয়োজন। যখন 'ঘাসের অভাব হয় তখন এ সংরক্ষিত ঘাস গবাদি পশুকে সরবরাহ করা হয়। যেহেতু আমাদের বাংলাদেশের জলবায়ু সারা বছর ঘাস উৎপাদনের জন্য সুবিধাজনক নয়। তাই এই সাইলেজ আমাদের দেশের জলবায়ুর প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর সাইলেজ উৎপাদনের মাধ্যমে আমরা সারা বছর গবাদিপশুর ঘাসের চাহিদা পূরণ করতে পারব এবং গবাদিপশুর পুষ্টি চাহিদা মিটাতে পারব।সুতরাং, গবাদিপশুর খাদ্য ও পুষ্টি চাহিদা মিটানোর স্বার্থে সারাবছর সবুজ ঘাসের অপর্যাপ্ততা রোধে সাইলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
সারা বছর সবুজ ঘাসের অপর্যাপ্ততা রোধে উদ্দীপকের পশু খাদ্য সংরক্ষণ পদ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর