রহমতের পোনা ছাড়ার কার্যক্রমটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রহমত বিশেষ নিয়ম মেনে পুকুরে পোনা ছাড়েন। নিচে পোনা ছাড়ার কার্যক্রমটি বিশ্লেষণ করা হলো-পুকুর পোনা ছাড়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হলে নিকটবর্তী কোনো সরকারি বা বেসরকারি হ্যাচারি বা নার্সারি থেকে পোনা সংগ্রহ করতে হয়। সংগৃহীত পোনা সরাসরি পুকুরে ছাড়া উচিত নয়। পোনা ছাড়ার পূর্বে পোনাগুলোকে প্রথমে শোধন করে নিতে হয়। এজন্য বালতিতে বা পাতিলে ১০ লিটার পানিতে ১ চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ২০০ গ্রাম লবণ মিশিয়ে তাতে প্রতিবারে ৩০০ - ৫০০টি পোনা আধা মিনিট গোছল করাতে হবে। একবার তৈরিকৃত মিশ্রণে ৪ -৫ বার শোধন করা যায়। এতে পোনা ক্ষতিকারক পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে মুক্ত হয়, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা ও মৃত্যু ঝুঁকি কমে যায়। এরপর সকালে বা বিকেলে বা দিনের ঠান্ডা আবহাওয়ায় পোনা পুকুরে ছাড়তে হয়। এজন্যেই পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পানিতে ১৫ - ২০ মিনিট ভাসিয়ে রাখতে হয় এবং অল্প অল্প করে পুকুরের পানি মেশাতে হয়। উভয় পানির তাপমাত্রা সমান হলে পলিব্যাগ বা পাত্র কাত করে পুকুরের পানিতে ঢেউ দিলে পোনাগুলো ধীরে ধীরে পুকুরে চলে যাবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
রহমতের পোনা ছাড়ার কার্যক্রমটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর