সুমনের প্রশিক্ষণ ও রিপনের অভিজ্ঞতা খামারটিকে লাভজনক হতে সাহায্য করে – কথাটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সুমন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে। এই প্রশিক্ষণের মাধ্যমে সে মাছ চাষের আধুনিক পদ্ধতি, মাছের প্রজাতি নির্বাচন, খাবারের সঠিক মাত্রা, পানির গুণাগুণ রক্ষা, রোগবালাই প্রতিরোধ এবং বাজারজাতকরণ কৌশল সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে। আর এসব জ্ঞান কাজে লাগিয়ে সে মাছ চাষে সফলও হয়েছে। অন্যদিকে রিপন পুরাতন পুকুর সংস্কার করে তা পুনরায় মাছ চাষের উপযোগী করে তোলে। যার ফলে মাছ স্বাস্থ্যসম্মত ও বসবাসের অনুকূল পরিবেশ পায় এবং মাছের বৃদ্ধি ও উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পায়। সর্বোপরি, মাছ চাষ সম্পর্কে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতায় খামারে মাছের মৃত্যুহার কমে, উৎপাদন বৃদ্ধি পায় এবং বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব হয়। এতে খরচ কমে ও আয় বাড়ে, যা খামারটিকে লাভজনক করে তোলে। অর্থাৎ, সুমনের প্রশিক্ষণ ও রিপনের অভিজ্ঞতা মৎস্য খামারটিকে লাভজনক হতে সাহায্য করে। কথাটি যথার্থ ও যুক্তিপূর্ণ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
সুমনের প্রশিক্ষণ ও রিপনের অভিজ্ঞতা খামারটিকে লাভজনক হতে সাহায্য করে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর