জুমেলকে পুলিশের নিকট সোপর্দ করার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: মৎস্য অভয়াশ্রম হচ্ছে কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ যেমন- কোনো হাওর, বিল বা নদীর কোনো অংশ যেখানে বছরের নির্দিষ্ট সময়ে বা সারা বছর বা দীর্ঘ মেয়াদের জন্য অথবা স্থায়ীভাবে মাছ ধরা নিষিদ্ধ। মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্যই মাছের নিরাপদ আবাসস্থল তথা অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়ে থাকে।এটিকে সরকারিভাবে মাছের নিরাপদ আবাসস্থল হিসেবে ঘোষণা করা হয়। সেই সাথে কতিপয় বিধি-নিষেধ আরোপ করা হয় মাছের অভয়াশ্রমকে কেন্দ্র করে। মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী মৎস্য অভয়াশ্রম থেকে মাছ ধরা শাস্তিযোগ্য অপরাধ। উদ্দীপকের জুমেল মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘন করে মাছের অভয়াশ্রম থেকে অন্যায়ভাবে মাছ ধরছিল। জুমেলের এই কার্যক্রমের ফলে মাছের অবাধ প্রজনন ও বিচরণ ক্ষেত্র নষ্ট হবে, একই সাথে মৎস্য অভয়াশ্রম তৈরির উদ্দেশ্য লঙ্ঘিত হয়। এ কারণে স্থানীয় জনগণ তাকে পুলিশে সোপার্দ করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
জুমেলকে পুলিশের নিকট সোপর্দ করার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর