কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি ছিল- 'ভালো বীজ ভালো ফসল'। উক্তিটি নিম্নে বিশ্লেষণ করা হলো-ফসল উৎপাদনে বীজ খুবই গুরুত্বপূর্ণ। যেসব ফসল কেবল বীজের মাধ্যমেই ফলানো সম্ভব সে ক্ষেত্রে উদ্ভিদের বংশরক্ষার্থে ফসল বীজের বিকল্প নেই। কিন্তু বিভিন্ন কারণে বীজ রোগাক্রান্ত বা নষ্ট হয়। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি অণুজীব দ্বারা বীজ আক্রান্ত হলে গাছ রোগাক্রান্ত হয় এবং ফলন কমে যায়। বীজ ভালো হলে তা থেকে উৎপন্ন গাছও ভালো ও রোগমুক্ত সবল হয় এবং ফলন বেশি পাওয়া যায়। দেখা গেছে ভালো বীজের কারণে ফসলের ফলন ১৫-২০ শতাংশ পর্যন্ত বেশি পাওয়া যায়।অতএব উপরের আলোচনা হতে বলা যায়, কৃষি কর্মকর্তার বলা "ভালো বীজ মানেই ভালো ফসল" উক্তিটি যথার্থ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর