আবদুর রাজ্জাকের পুকুরে মাছের পোনা মারা যাওয়ার কারণগুলো বিশ্লেষণ কর।
উত্তর: আবদুর রাজ্জাক পুকুরে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতির সকল ধাপ সম্পন্ন করেন। এছাড়াও তিনি পুকুরে প্রয়োজনীয় পরিমাণ চুন প্রয়োগ করেন। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল কয়েকদিনের মধ্যে অধিকাংশ মাছের পোনা মরে ভেসে উঠেছে। আবদুর রাজ্জাক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করলেও পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করেননি। সংগৃহীত পোনা সরাসরি পুকুরে ছাড়া উচিত নয়। পোনা ছাড়ার পূর্বে পোনাগুলোকে প্রথমে শোধন করে নিতে হয়। এতে পোনা ক্ষতিকারক পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে মুক্ত হয়, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা ও মৃত্যু ঝুঁকি কমে যায়। এরপর সকালে বা বিকেলে বা দিনের ঠান্ডা আবহওয়ায় পোনা পুকুরে ছাড়তে হয়। পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পানিতে ১৫-২০ মিনিট ভাসিয়ে রাখতে হয় এবং অল্প অল্প করে পুকুরের পানি মেশাতে হয়। উভয় পানির তাপমাত্রা সমান হলে পলিব্যাগ বা পাত্র কাত করে পুকুরের পানিতে ঢেউ দিলে পোনাগুলো ধীরে ধীরে পুকুরে চলে যায়। পুকুরে মাছের পোনা ছাড়ার উল্লিখিত পদ্ধতি অনুসরণ না করলে মাছের পোনা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই বলা যায়, আবদুর রাজ্জাক মাছের পোনা ছাড়ার সঠিক পদ্ধতি অনুসরণ করেননি বলেই মাছের পোনাগুলো মরে ভেসে উঠেছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আবদুর রাজ্জাকের পুকুরে মাছের পোনা মারা যাওয়ার কারণগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর