সজল কীভাবে পুকুর প্রস্তুত করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সজল সেমিনারে অংশগ্রহণ করে মৎস্য কর্মকর্তার বক্তব্য শুনে মৎস্য চাষের উপর প্রশিক্ষণ নেন। এরপর নিজ জমিতে পুকুর খনন করে পুকুর প্রস্তুত করেন। তিনি পুকুর প্রস্তুতিতে যেসব পদক্ষেপ গ্রহণ করেন সেগুলো নিচে ব্যাখ্যা করা হলো- ১. পুকুরকে বন্যামুক্ত রাখার জন্য তিনি পুকুরের পাড় উঁচু রাখেন। ২. সারাবছর পুকুরে যাতে পানি থাকে সে ব্যবস্থা করেন। ৩. পুকুরের গভীরতা ০.৭৫-২ মিটার এর মধ্যে রাখেন। ৪. পুকুরে যাতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করে এবং প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সেদিকে লক্ষ রাখেন। ৫. পুকুরের কাদার পুরুত্ব ২০-২৫ সেমি এর কম রাখেন। ৬. আয়তাকৃতির পুকুর তৈরি করেন এবং পাড়ের ঢাল ১ঃ২ হারে রাখেন। এতে জাল টানতে সুবিধা হয়। সুতরাং সজল পুকুর প্রস্তুত করার সময় উপরের বিষয়গুলো সঠিকভাবে অনুসরণ করেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
সজল কীভাবে পুকুর প্রস্তুত করেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর