সুবল ধরের পরামর্শটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সুবল ধর পোনা পরিবহণ ও পুকুরে পোনা ছাড়ার পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন। পোনা পরিবহণের ক্ষেত্রে, কাছাকাছি স্থানে মাটির হাঁড়ি বা অ্যালুমিনিয়ামের পাত্রে পোনা পরিবহণ করতে হয়। আর দূরবর্তী স্থানের ক্ষেত্রে পলিথিন ব্যাগে অক্সিজেন দিয়ে পোনা পরিবহণ করা উচিত। এক্ষেত্রে পলিথিন ব্যাগ ৩ ভাগের ১ ভাগ পানি ও ২ ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহণ করতে হয়। পোনা পরিবহণের সময় এসব সতর্কতা অবলম্বন না করলে পোনা ক্ষতিগ্রস্ত, এমনকি মারাও যেতে পারে। তাই পোনা পরিবহণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। পোনা ছাড়ার ক্ষেত্রে, পুকুরের পোনা ছাড়ার ক্ষেত্রে পোনাকে সরাসরি পুকুরে ছাড়া যাবে না। পোনা ছাড়ার পূর্বে পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নিতে হবে। এজন্যে পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পুকুরের পানিতে ১৫-২০ মিনিট ভাসিয়ে রাখতে হবে। এ সময় অল্প অল্প করে পলিথিনে বা পাত্রে পুকুরের পানি মেশাতে হবে। এতে করে পাত্রের পানির তাপমাত্রা ও পুকুরের পানির তাপমাত্রা প্রায় সমান হবে। এরপর পলিব্যাগ বা পাত্র কাত করে আস্তে আস্তে এর ভিতরে পুকুরের পানির ঢেউ দিলে পোনা ধীরে ধীরে পুকুরে চলে যাবে। এছাড়া পোনা ছাড়ার পূর্বে পোনাগুলোকে শোধন করে নিতে হবে যাতে ক্ষতিকারক পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে তা মুক্ত হয়। তাই আলোচনা থেকে বলা যায়, কার্পজাতীয় পোনার মৃত্যু হার রোধ করতে সুবল ধরের পরামর্শটি অত্যন্ত যৌক্তিক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
সুবল ধরের পরামর্শটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর