উদ্দীপকের কোন ফসলটির চাষ পদ্ধতি তুলনামূলক সহজ? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের ফসল দুটি হলো গাজর ও বেগুন। গাজর ও বেগুন উভয়েই সবজি জাতীয় ফসল হলেও বীজ ফসল উৎপাদনের ধাপ অনুযায়ী বেগুন চাষ করা সহজতর। গাজর উৎপাদনে মাটিতে তুলনামূলক বেশি চাষ দিতে হয় এবং ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হয়। অন্যদিকে বেগুনের ক্ষেত্রে মাটিতে তুলনামূলক কম চাষ দিতে হয়। বীজের উৎপাদনের জন্য গাজর ফসলে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয়। কিন্তু বেগুন ফসলে সঠিক যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। গাজরের বীজ বপনের ক্ষেত্রেও যথেষ্ট সাবধানতার অবলম্বন করতে হয় (যেমন- বীজ কাটার ছুরিকে বারবার সাবান পানি দ্বারা পরিষ্কার করতে হয়)। আর বেগুন বীজ বপনের ক্ষেত্রে এ ধরনের সতর্কতা অনুসরণ করার প্রয়োজন হয় না। গাজর ফসলের পোকা ও রোগ ব্যবস্থাপনাও বেগুনের চেয়ে তুলনামূলক ব্যয়সাপেক্ষ। ফসল সংগ্রহের ক্ষেত্রেও বেগুন সংগ্রহের তুলনায় গাজর সংগ্রহ তুলনামূলক সহজ নয় (কারণ বীজ গাজরের ক্ষেত্রে অবশ্যই হামপুলিং করতে হয়)। সুতরাং উপরের আলোচনা দ্বারা সহজেই বোঝা যায় যে, গাজরের চেয়ে বেগুনের চাষ পদ্ধতি তুলনামূলক সহজ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের কোন ফসলটির চাষ পদ্ধতি তুলনামূলক সহজ? তোমার মতামত বিশ্লেষণ…
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর