কৃষি কর্মকর্তার উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: কৃষি কর্মকর্তার উক্তিটি হলো- ঋতুভেদে গবাদিপশুর খাদ্যের প্রাপ্যতার পার্থক্য পরিলক্ষিত হয়। এই জন্যই ঘাস জাতীয় খাদ্য সারাবছর পেতে হলে ঘাসকে উপযুক্ত পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় ঘাসের উৎপাদন কমে আসে। ফলে গবাদিপশুকে শুকনো খড় জাতীয় খাদ্যের উপর নির্ভর করতে হয়। শুষ্ক মৌসুমে খাদ্যের অভাবে গবাদিপশুর মাংস ও দুধের উৎপাদন কমে যায় এবং পশুগুলো দুর্বল হয়ে পড়ে। তাই চারণভূমিতে বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস সাইলেজ ও হে তৈরির মাধ্যমে সংরক্ষণ করতে হবে। এভাবে সবুজ ঘাস সংরক্ষণ করলে পুষ্টিমান দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। ফলে সারাবছর গবাদিপশুর খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি পশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো যায়। এতে করে গবাদিপশু পুষ্টিহীনতায় ভোগে না। মাংস ও দুধের উৎপাদনও হ্রাস পায় না। ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। সুতরাং, কৃষি কর্মকর্তার উক্তিটি যথার্থ ছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কৃষি কর্মকর্তার উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর