উদ্দীপকে উল্লিখিত ফসলটি ভবিষ্যতে ব্যবহারের জন্য কীভাবে সংরক্ষণ করবেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কদম আলী ভুট্টার চাষ করেন। ভুট্টা ভবিষ্যতে ব্যবহারের জন্য সাইলেজ পদ্ধতিতে তা সংরক্ষণ করেন। ভুট্টার দানার গোড়ায় কালো দাগ আসার সাথে সাথে সাইলেজ প্রস্তুতের জন্য ভুট্টা কাটার উপযোগী হয়। এ সময়ে ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ ৩০-৩৫% থাকে। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে ১০-১২ সেমি উঁচুতে কাটা হয়। এরপর এগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়। টুকরো করা ঘাস গর্তে বায়ুরোধী অবস্থায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। তবে বর্তমানে গর্তের পরিবর্তে পলিথিন দিয়ে তৈরি বড় আকারের ব্যাগে সংরক্ষণ করা যায়। টুকরো করা গাছগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে বাতাস চলাচল করতে না পারে। এভাবে ভুট্টা সংরক্ষণ করলে কোনো পুষ্টি উপাদান না হারিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো সময়ে পশুকে সরবরাহ করা যায়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফসলটি ভবিষ্যতে ব্যবহারের জন্য কীভাবে সংরক্ষণ করবে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর