কদম আলীর উদ্যোগটি মূল্যায়ন কর।
উত্তর: কদম আলী তার গবাদিপশুর ভবিষ্যতে প্রয়োজনের লক্ষ্যে ভুট্টা গাছ সাইলেজ তৈরির মাধ্যমে সংরক্ষণ পদ্ধতিটি সঠিক ও যথার্থ। খরা মৌসুমে মাটিতে রসের পরিমাণ কম থাকায় ঘাসের উৎপাদন কমে আসে। ফলে গবাদিপশুকে শুকনো খড় জাতীয় খাদ্যের উপর নির্ভর করতে হয়। শুষ্ক মৌসুমে খাদ্যের অভাবে গবাদিপশুর মাংস ও দুধের উৎপাদন কমে যায় এবং পশুগুলো দুর্বল হয়ে পড়ে। কদম আলী তার ১৫ শতক জমিতে উৎপাদিত অতিরিক্ত ভুট্টা গাছ সাইলেজ তৈরির মাধ্যমে সংরক্ষণ করেন। সাইলেজে দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে এবং হে-এর তুলনায় পুষ্টিমান অপচয়ের পরিমাণ কম হয়। সাইলেজ তৈরির ফলে ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার হয়। সাইলেজ সংরক্ষণের মাধ্যমে সারাবছর গবাদিপশুর খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি পশুর জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো যায়। এতে করে গবাদিপশু পুষ্টিহীনতায় ভোগে না। মাংস ও দুধের উৎপাদনও হ্রাস পায় না। ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। যারা পশু পালনের সাথে জাড়িত তাদের সবার উচিত উৎপাদিত অতিরিক্ত ভুট্টা গাছ সাইলেজ তৈরির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা। তাই বলা যায়, কদম আলীর উদ্যোগটি সঠিক ও সুদূরপ্রসারি ছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কদম আলীর উদ্যোগটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর