আক্তার হোসেনের শেষোক্ত উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের আক্তার হোসেন শেষোক্ত উক্তিটি হলো- "মাটির প্রকার, মাটির জৈব পদার্থ ও রস এবং ফসলের প্রকারের উপর চাষের মাত্রা নির্ভর করে।" জমি কীভাবে কতটুকু প্রস্তুত করা হবে তা নির্ভর করে মাটির প্রকারভেদ, মাটির জৈব পদার্থ ও রস এবং ফসলের প্রকারের উপর। দোআঁশ, বেলে বা দোআঁশ মাটির মতো হালকা মাটিতে ৩/৪ বার চাষ ও মই দিয়ে জমি ফসল উৎপাদন উপযোগী হয়। কিন্তু কাদামাটির মতো ভারী মাটিতে ৫/৬ বার চাষের প্রয়োজন পড়ে। মাটিতে রস থাকলে চাষের সময় মাটি সহজেই ঝুরঝুরা হয় আর রস না থাকলে বড় বড় ঢেলা হয়। মাটি বেশি আর্দ্র বা ভেজা হলে চাষের প্রয়োজন হয় না। মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে মাটির কণা দানাদার হয় ও সংযুক্ত থাকে। আর তাতে বীজের অবস্থান ভালো থাকে এবং সহজেই অঙ্কুরোদগম হয়। জমি চাষ কেমন হবে তা ফসলের প্রকারের উপর নির্ভর করে। যেমন- ধান চাষের জন্য কয়েকবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি কর্দমাক্ত করতে হয়। কিন্তু মুলা, মরিচ ইত্যাদির জন্য মাটি মিহি ঝুরঝুরা করে চাষ করতে হয়। আখ ও আলুর জন্য আবার জমি গভীরভাবে চাষ দিতে হয়। তাই উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের আক্তার হোসেনের শেষোক্ত উক্তিটি যথার্থ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আক্তার হোসেনের শেষোক্ত উক্তিটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর