বাংলাদেশের প্রেক্ষাপটে ফরিদ সাহেবের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ফরিদ সাহেব মৎস্য অভয়াশ্রম থেকে মৎস্য আহরণ করে এবং বাজারে বিক্রি করেন। মৎস্য অভয়াশ্রম হলো কোনো জলাশয় বা এর একটি নির্দিষ্ট অংশ যেমন- হাওর, বিল বা নদীর কোনো অংশ যেখানে বছরের নির্দিষ্ট কোনো সময়ে বা সারাবছর মাছ ধরা নিষেধ করা হয়। এর ফলে মাছের অবাধ প্রজনন ও বিচরণক্ষেত্রের সংরক্ষণ ও সম্প্রসারণ হয়। মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা যায়। প্রজননক্ষম মাছকে রক্ষার মাধ্যমে এদের বংশবিস্তার ও মজুদ বৃদ্ধি করা যায়। এতে মাছের জীববৈচিত্র্য সংরক্ষণ হয় এবং আমাদের আমিষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু ফরিদ সাহেবের মৎস্য অভয়াশ্রম থেকে মাছ আহরণের ফলে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন কমে যাচ্ছে এবং জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। বাংলাদেশে জনসংখ্যা অনেক বেশি। তাই মাছের চাহিদাও বেশি। এভাবে অভয়াশ্রম থেকে মাছ আহরণ করলে ছোট বড় সব ধরনের মাছ ধরা হয়। ফলে পোনা মাছ আর বড় হতে পারে না। এমনকি অভয়াশ্রমে থাকা প্রজননক্ষম মাছও ধরার ফলে মাছ আর বংশবৃদ্ধি করতে পারে না। ফলে বৃহৎ জনগোষ্ঠীকে মাছের যোগান দেওয়া কঠিন। উপরের আলোচনা হতে বলা যায়, ফরিদ সাহেবের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে ফরিদ সাহেবের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর