শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্র অঙ্কন করে ক, খ, গ, ঘ, ঙ, চ অংশগুলো চিহ্নিত কর।

উত্তর: উদ্দীপকের চিত্রটি অঙ্কন করে ক, খ, গ, ঘ, ঙ, চ অংশগুলো চিহ্নিত করা হলো-

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

উদ্দীপকের চিত্র অঙ্কন করে ক, খ, গ, ঘ, ঙ, চ অংশগুলো চিহ্নিত কর।

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

Mymensingh · 2023

উত্তর

কোনো জলাশয় বা এর নির্দিষ্ট অংশ যেমন- হাওড়, বিল বা নদীর অংশ যেখানে বছরের নির্দিষ্ট সময়ে বা সারাবছর বা দীর্ঘমেয়াদে স্থায়ীভাবে মাছ ধরা নিষেধ করে মাছের নিরাপদ আশ্রয় ও প্রজননের ব্যবস্থা করা হয় তাই মৎস্য অভয়াশ্রম।

উত্তর

বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু কিছু অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যাবে। এই অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলাই হলো রগিং। বীজের বিশুদ্ধতা অর্জনের জন্য তিন পর্যায়ে রগিং করা হয়- i. ফুল আসার আগে, ii. ফুল আসার সময় ও iii. পরিপক্ব পর্যায়ে।

উত্তর

উদ্দীপকের চিত্রটি অঙ্কন করে ক, খ, গ, ঘ, ঙ, চ অংশগুলো চিহ্নিত করা হলো-

উত্তর

উদ্দীপকে একটি আদর্শ পুকুরের প্রস্থচ্ছেদের চিত্র দেওয়া হয়েছে। আদর্শ পুকুর খননের জন্য পুকুরের বিভিন্ন অংশগুলো সঠিকভাবে তৈরি করা প্রয়োজন। পুকুরের বিভিন্ন অংশ সঠিকভাবে তৈরি না করার ফলে মাছ চাষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশটি হলো পাড়। পুকুরের পাড়ের উপরিভাগ ২.৫ মিটার চওড়া হলে তা মাছ চাষের জন্য ভালো। কারণ চওড়া পাড় না হলে বর্ষা মৌসুমে খুব সহজে পাড় ভেঙে যেতে পারে। ফলে মাছ বের হয়ে যাবে। 'খ' চিহ্নিত অংশটি হলো বকচর। মাছ চাষের ক্ষেত্রে বকচর সঠিকভাবে তৈরি করা জরুরি। 'গ' অংশটি হলো উচ্চতা বা গভীরতা যা সঠিকভাবে তৈরি না করলে পুকুরের পানি ধারণ ক্ষমতা ও মাছ উৎপাদন ক্ষমতা কমতে পারে। কেননা অল্প জায়গায় বেশি মাছ থাকবে। এছাড়াও গভীরতা বেশি কম হলে পানি তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ফলে মাছ উৎপাদন ব্যাহত হবে। 'ঘ' চিহ্নিত অংশটি হলো তলার দৈর্ঘ্য। চালের সাথে তলার দৈর্ঘ্য ঠিক না থাকলে মাছ একসাথে ছোট জায়গায় অবস্থান করবে। ফলে মাছ ঠিকমতো বড় হবে না। 'ঙ' অংশটি অর্থাৎ উপরিতলের দৈর্ঘ্য ঠিক না থাকলে মাছ চাষে ব্যাঘাত ঘটতে পারে। 'চ' চিহ্নিত অংশটি হলো ঢাল। মাছ চাষের ক্ষেত্রে ১৪২ অনুপাতে ঢাল তৈরি না করলে পানি সেচ ও মাছ আহরণে সমস্যা হয়। এছাড়াও তলায় থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও পোকামাকড় এবং বিষাক্ত গ্যাস মাছের ক্ষতি করে। আবার পুকুরটির অবস্থান যদি খোলামেলা জায়গায় না হয় তাহলে পর্যাপ্ত অক্সিজেন পানিতে মিশবে না। যার ফলে মাছ চাষে ব্যাঘাত ঘটবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের পুকুরের চিহ্নিত অংশুগলো সঠিকভাবে তৈরি না হলে মাছ চাষের ক্ষেত্রে উপরিউক্ত সমস্যাগুলো হতে পারে।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।