উদ্দীপকের চিহ্নিত অংশগুলো সঠিকভাবে তৈরি করা না হলে মাছ চাষে কী ধরনের সমস্যা হতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে একটি আদর্শ পুকুরের প্রস্থচ্ছেদের চিত্র দেওয়া হয়েছে। আদর্শ পুকুর খননের জন্য পুকুরের বিভিন্ন অংশগুলো সঠিকভাবে তৈরি করা প্রয়োজন। পুকুরের বিভিন্ন অংশ সঠিকভাবে তৈরি না করার ফলে মাছ চাষে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশটি হলো পাড়। পুকুরের পাড়ের উপরিভাগ ২.৫ মিটার চওড়া হলে তা মাছ চাষের জন্য ভালো। কারণ চওড়া পাড় না হলে বর্ষা মৌসুমে খুব সহজে পাড় ভেঙে যেতে পারে। ফলে মাছ বের হয়ে যাবে। 'খ' চিহ্নিত অংশটি হলো বকচর। মাছ চাষের ক্ষেত্রে বকচর সঠিকভাবে তৈরি করা জরুরি। 'গ' অংশটি হলো উচ্চতা বা গভীরতা যা সঠিকভাবে তৈরি না করলে পুকুরের পানি ধারণ ক্ষমতা ও মাছ উৎপাদন ক্ষমতা কমতে পারে। কেননা অল্প জায়গায় বেশি মাছ থাকবে। এছাড়াও গভীরতা বেশি কম হলে পানি তাড়াতাড়ি গরম হয়ে যাবে। ফলে মাছ উৎপাদন ব্যাহত হবে। 'ঘ' চিহ্নিত অংশটি হলো তলার দৈর্ঘ্য। চালের সাথে তলার দৈর্ঘ্য ঠিক না থাকলে মাছ একসাথে ছোট জায়গায় অবস্থান করবে। ফলে মাছ ঠিকমতো বড় হবে না। 'ঙ' অংশটি অর্থাৎ উপরিতলের দৈর্ঘ্য ঠিক না থাকলে মাছ চাষে ব্যাঘাত ঘটতে পারে। 'চ' চিহ্নিত অংশটি হলো ঢাল। মাছ চাষের ক্ষেত্রে ১৪২ অনুপাতে ঢাল তৈরি না করলে পানি সেচ ও মাছ আহরণে সমস্যা হয়। এছাড়াও তলায় থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও পোকামাকড় এবং বিষাক্ত গ্যাস মাছের ক্ষতি করে। আবার পুকুরটির অবস্থান যদি খোলামেলা জায়গায় না হয় তাহলে পর্যাপ্ত অক্সিজেন পানিতে মিশবে না। যার ফলে মাছ চাষে ব্যাঘাত ঘটবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের পুকুরের চিহ্নিত অংশুগলো সঠিকভাবে তৈরি না হলে মাছ চাষের ক্ষেত্রে উপরিউক্ত সমস্যাগুলো হতে পারে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের চিহ্নিত অংশগুলো সঠিকভাবে তৈরি করা না হলে মাছ চাষে কী ধরনে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর