আবু রায়হান যে পদ্ধতিতে গাছগুলো সংরক্ষণ করেছিল তার বর্ণনা দাও।
উত্তর: আবু রায়হানের জমিতে চাষ করা ফসল মাষকলাই সংরক্ষণ করার পদ্ধতিটি হলো হে। নিচে এ পদ্ধতির বর্ণনা দেওয়া হলো- আবু রায়হান ফুল আসার সময় মাষকলাই গাছ কাটে এবং সঠিকভাবে শুকায় যাতে করে মোল্ড ও অতিরিক্ত তাপমুক্ত অবস্থায় সংরক্ষণ করে। গাছগুলোকে দ্রুত শুকায় কিন্তু অতিরিক্ত সূর্যের আলো পরিহার করে যাতে করে ভালো মানের 'হে' এর বৈশিষ্ট্য বজায় থাকে সেদিকে খেয়াল রাখে। গাছ কেটে সব জায়গায় রোদ পাওয়া যায় এমনভাবে নেড়ে দেওয়া হয় যেন অতিমাত্রায় পাতা ঝরে না যায়। রোদে শুকানোর সময় সে খেয়াল রাখে যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায়। সবুজ ঘাসে সাধারণত ৭৫-৮০% আর্দ্রতা থাকে। সেখানে ভালো মানের হে তে সর্বোচ্চ ২০-২৫% আর্দ্রতা থাকে। তাই সে ঘাস শুকিয়ে আর্দ্রতা ২০-২৫% এ নামিয়ে এনে মাচার উপর স্তূপাকারে বা চালাযুক্ত ঘরে সংরক্ষণ করে। উল্লিখিত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আবু রায়হান সবুজ অবস্থায় মাষকলাই সংরক্ষণ করেছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আবু রায়হান যে পদ্ধতিতে গাছগুলো সংরক্ষণ করেছিল তার বর্ণনা দাও।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর