উক্ত কার্যক্রম থেকে আবু রায়হান কী সুবিধা পাবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: আবু রায়হান প্রতিকূল ও বিরূপ পরিবেশে তার গবাদিপশুর খাদ্য চাহিদা পূরণের জন্য মাষকলাই সংরক্ষণ করে। সবুজ অবস্থায় ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা ২০% বা তার নিচে নামিয়ে এনে হে প্রস্তুত করা হয়। হে গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য যা সারাবছর গবাদিপশুকে সরবরাহ করা যায়। বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশিরভাগ কৃষি শস্যের উপজাত। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হওয়ায় তা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। আবার শীতকালেও অতিরিক্ত শিম গোত্রীয় ঘাসের উৎপাদন হয়। তাই এই অতিরিক্ত ঘাস সংরক্ষণের প্রয়োজন হয়। যখন কাঁচা ঘাসের অভাব হয় তখন এই সংরক্ষিত ঘাস গবাদিপশুকে সরবরাহ করা হয়। এতে করে গবাদিপশুর সারা বছরের প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা মেটানো সম্ভব হয়। ফলে গবাদিপশুর মাংস ও দুধের উৎপাদন ব্যাহত হয় না। সুতরাং বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস হে তৈরির মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করে আবু রায়হান তার গবাদিপশুর সারা বছরের খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব হবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উক্ত কার্যক্রম থেকে আবু রায়হান কী সুবিধা পাবে? তোমার উত্তরের সপক্ষে…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর