আলু চাষে অনিকের সফল হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।
উত্তর: অনিক তার ৩০ শতক জমিতে আলু চাষ করেছেন। নিচে আলু চাষে তার সফল হওয়ার কার্যক্রম বিশ্লেষণ করা হলো- আলু চাষের জন্য সুনিষ্কাশিত বেলে-দোআঁশ মাটি উত্তম। এরপর ৫- ৬টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে আগাছামুক্ত করতে হয়। এরপর বীজ শোধন করে বীজ বপনের জন্য প্রস্তুত করতে হয়। মাটি শোধন করতে হয় যাতে ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ করা যায়। আলু ফলন ভালো পাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ মতো সার প্রয়োগ করতে হয়। অর্থাৎ প্রতি শতাংশে পচা গোবর ৪০ কেজি, ইউরিয়া ১৪০০ গ্রাম, টিএসপি ৯০০ গ্রাম, এমওপি ১০৬০ গ্রাম, বোরিক পাউডার ২৫ গ্রাম, জিঙ্ক সালফেট ৫০ গ্রাম, জিপসাম ৫০০ গ্রাম দিতে হয়। এছাড়া সেচ ব্যবস্থাপনা, আগাছা দমন, রোগবালাই দমন প্রভৃতি পরিচর্যা করতে হয়। অনিক তার জমিতে উল্লিখিত সকল কাজগুলো সঠিক নিয়মে করেন এবং সার ব্যবস্থাপনার ক্ষেত্রে তার ৩০ শতক অনুযায়ী সঠিক মাত্রায় সার প্রয়োগ করেন। এ সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করেন। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, আলু চাষে অনিক সফলতা লাভ করবে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আলু চাষে অনিকের সফল হওয়ার সম্ভাবনা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর