উদ্দীপকে ইমরানের খামার স্থাপনে স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ইমরান বেকারত্বের হতাশ থেকে মুক্তি পেতে ঋণ নিয়ে মুরগির খামার স্থাপন করেন। মুরগির খামারটি স্থাপনের ক্ষেত্রে স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। খামার স্থাপনের ক্ষেত্রে স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো হলো- ১. উঁচু ও বন্যামুক্ত এলাকায় হতে হবে। ২. বাজার, মহাসড়ক ও বসতি থেকে দূরে হতে হবে। ৩. ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা থাকতে হবে। ৪. ভালো যাতায়াত ব্যবস্থা থাকতে হবে। ৫. বিদ্যুৎ ও পানি সরবরাহের সুবিধা থাকতে হবে। ৬. পানি নিষ্কাশন ব্যবস্থা সুবিধা সম্পন্ন স্থানে হতে হবে। ৭. ভবিষ্যতে খামার বড় করার সুযোগ থাকে এমন স্থান নির্বাচন করতে হবে। তাই বলা যায়, ইমরান খামার স্থাপনে উপরিউক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে স্থান নির্বাচন করেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে ইমরানের খামার স্থাপনে স্থান নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো বর…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর