মো: কাশেম বীজ আলু উৎপাদনের জন্য বংশবিস্তারক উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বীজ ব্যবহার করবেন। এ সম্পর্কে নিচে ব্যাখ্যা করাহলো-অনেক ফসল আছে যাদের বংশবিস্তার প্রকৃত বীজ দ্বারা সম্ভব নয়। সম্ভব হলেও সময় সাপেক্ষ। সেক্ষেত্রে বংশবিস্তারের জন্য কৃষিতাত্ত্বিক বীজ তথা মূল, কাণ্ড, পাতা ইত্যাদি ব্যবহার করা হয়। আলু এ ধরনের এক ফসল। বীজ আলু উৎপাদনের জন্য আস্ত আলু বপন করা ভালো, কারণ, আস্ত বীজ বপন করলে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। এমনকি আলুর উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো হয়। এছাড়া পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণও করা যায়। অতএব উপর্যুক্ত আলোচনা থেকে স্পষ্ট যে, মো: কাশেম বীজ আলু উৎপাদন এবং ভালো ফলন পাওয়ার জন্য কৃষিতাত্ত্বিক বীজ ব্যবহার করবেন।