শেয়ারFacebookWhatsApp

প্ল্যাঙ্কটন কী?

উত্তর: প্ল্যাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব যা খেয়ে মাছ বেঁচে থাকে।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

প্ল্যাঙ্কটন কী?

উদ্দীপক

আবু ও করিম দুই বন্ধুর দুটি পুকুর আছে। তারা সিদ্ধান্ত নিল মৎস্য চাষ করার। সে অনুযায়ী একদিন আবু দুটি মাটির হাঁড়ি ও করিম দুটি বড় পলিথিন নিয়ে পোনা সংগ্রহ করতে যায়। আবু হাঁড়িতে সুন্দরভাবে পোনা সংগ্রহ করে এবং করিম প্রতিটি পলিব্যাগে তিন ভাগের এক ভাগ পানিসহ পোনা নেয় ও বাকি দুই ভাগে সে নিজ মুখের বাতাস দিয়ে ব্যাগটি ফুলিয়ে নেয়। দুইজনই পোনাগুলো নিজ পুকুরে ছাড়ার জন্য নিয়ে আসে। আবুর হাঁড়ির সকল পোনা সুস্থ ছিল। সে দ্রুত সময়ে পোনাগুলোকে সরাসরি পুকুরে ছেড়ে দেয় কিন্তু সে পরদিন লক্ষ্য করলো বেশ কিছু পোনা মরে ভেসে উঠেছে। এদিকে করিম পোনা ছাড়তে গিয়ে লক্ষ্য করলো তার পলিব্যাগের বেশিরভাগ পোনাই মারা গেছে। পরদিন দুই বন্ধু একসাথে বিষয়টি আলোচনার জন্য মৎস্য কর্মকর্তার নিকট যায়।

Rajshahi · 2025

উত্তর

প্ল্যাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব যা খেয়ে মাছ বেঁচে থাকে।

উত্তর

বকচর হলো পুকুরের উপরিতলের ধার ও পাড়ের মধ্যবর্তী কিছু ফাঁকা স্থান। এটি মাছের বিশ্রাম, সহজে খাবার গ্রহণ, পোনার নিরাপত্তা ও জাল টানার সুবিধা প্রদান করে। এছাড়া কম গভীরতায় সূর্যালোক পেয়ে প্রাকৃতিক খাদ্য উৎপাদনে সহায়ক হয় যা মাছ চাষে লাভজনক। এসব কারণেই পুকুরে বকচর রাখতে হয়।

উত্তর

উদ্দীপকে আবু মাটির হাঁড়িতে পোনা নিয়ে এসে সরাসরি পুকুরে ছেড়ে দেয় এবং কিছু পোনা মারা যায়। সংগৃহীত পোনা সরাসরি পুকুরে ছাড়া উচিত নয়। পোনা ছাড়ার পূর্বে পোনাগুলোকে প্রথমে শোধন করে নিতে হয়। এজন্য বালতিতে বা পাতিলে ১০ লিটার পানিতে ১ চা চামচ পটাসিয়াম পারম্যাঙ্গানেট বা ২০০ গ্রাম লবণ মিশিয়ে তাতে প্রতিবার ৩০০- ৫০০টি পোনা আধা মিনিট গোসল করাতে হয়। এতে পোনা ক্ষতিকারক পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে মুক্ত হয়, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা ও মৃত্যু ঝুঁকি কমে যায়। এরপর সকালে বা বিকেলে বা দিনের ঠাণ্ডা আবহাওয়ায় পোনা পুকুরে ছাড়তে হয়। এজন্যই পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পানিতে ১৫ – ২০ মিনিট ভাসিয়ে রাখতে হয় এবং অল্প অল্প করে পুকুরের পানি মেশাতে হয়। উভয় পানির তাপমাত্রা সমান হলে পলিব্যাগ বা পাত্র কাত করে পুকুরের পানিতে ঢেউ দিলে পোনাগুলো ধীরে ধীরে পুকুরে চলে যায়। কিন্তু আবু পোনা ছাড়ার ক্ষেত্রে এসব কোনো কৌশলই অবলম্বন করে নি। যদি সে উক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতো তাহলে তার পুকুরে পোনাগুলো ঝুঁকিমুক্ত করতে পারত।

উত্তর

করিম পলিব্যাগে তিন ভাগের এক ভাগ পানিসহ মাছের পোনা নেয় ও বাকি দুই ভাগে সে নিজ মুখের বাতাস দিয়ে ব্যাগটি ফুলিয়ে - নেয়। তার এ ধরনের পোনা পরিবহন পদ্ধতিটি যুক্তিযুক্ত নয়। নিচে তা বিশ্লেষণ করা হলো-পোনা পরিবহনের ক্ষেত্রে পলিথিনের ব্যাগে পানি ও বায়ুর অনুপাত ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দূরবর্তী স্থানের ক্ষেত্রে পলিব্যাগে অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করা উচিত। এক্ষেত্রে পলিথিন ব্যাগে ৩ ভাগের ১ ভাগ পানি ও বাকি ২ ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করতে হবে। পানির পরিমাণ তিন ভাগের এক ভাগ রাখা বিজ্ঞানসম্মত কারণ এতে পরিবহনকালে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং পোনা চলাচলের সুবিধা হয়। আর অক্সিজেন শ্বাসগ্রহণ এবং পোনার বেঁচে থাকতে গুরুত্বপূর্ণ। উদ্দীপকে করিম পলিব্যাগে পানির পরিমাণ ঠিক রাখলেও অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। কারণ, মানুষের নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে এবং অক্সিজেনের মাত্রা কম থাকে। ফলে ব্যাগে থাকা পোনাগুলো পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে শ্বাসকষ্টে ভোগে এবং মারা যায়।অতএব বলা যায়, করিমের পোনা পরিবহন পদ্ধতিটি যুক্তিযুক্ত ছিল না।
SSCকৃষিশিক্ষাRajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।