উদ্দীপকের কার্যক্রমের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্বপন বর্ষা মৌসুমে উৎপাদিত অতিরিক্ত ঘাস সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছেন, যা গবাদিপশুর সারা বছরের খাদ্যের জোগান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে তা বর্ণনা করা হলো-বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশিরভাগই কৃষি শস্যের উপজাত। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হয়, যা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। কিন্তু প্রকৃতিতে যখন প্রতিকূল পরিবেশ বিরাজ করে যেমন- খরা, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি তখন ঘাসের উৎপাদন হ্রাস পায়। আবার, অনেক সময় ঘাসের অভাব দেখা দেয়। এ সময় গবাদিপশুকে কাঁচা ঘাসের বিকল্প খাবার খাওয়ানো হয়। প্রতিকূল আবহাওয়ায় খাদ্যের অভাবে গবাদিপশু নানা ধরনের রোগে আক্রান্ত হয়। তাই এই সময় আগে থেকে সংরক্ষিত করে রাখা ঘাস পশুকে খাওয়ানো হয়। ফলে পশুর পুষ্টিজনিত সমস্যা দূর হয়। সুতরাং উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায় যে, স্বপনের গৃহীত কার্যক্রমটি গো-খাদ্য জোগানে ইতিবাচক ভূমিকা পালন করে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের কার্যক্রমের ইতিবাচক দিকগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর