শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বীজগুলো সঠিক পরিমাণে না গজানোর কারণ কী?

উত্তর: উদ্দীপকের বীজগুলো সঠিক পরিমাণে না গজানোর মূল কারণ হলো বীজ সঠিকভাবে না শুকানো এবং উপযুক্ত আর্দ্রতায় না আনা। বীজ শুকানো অর্থ হচ্ছে বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো এবং পরিমিত মাত্রায় আনা। আর্দ্রতার মাত্রা ১২ – ১৩% হলে ভালো হয়। এজন্য বীজগুলোকে প্রায় তিন দিন প্রখর রোদে শুকাতে হয়। ঠিকমতো শুকিয়েছে কিনা তা বীজে কামড় দিয়ে পরখ করতে হবে। বীজে কামড় দেওয়ার পর যদি 'কট' করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোমতো শুকিয়েছে। অতঃপর বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলা ঘরে রাখা হয়। উদ্দীপকে কবির সাহেব উফশী জাতের ধান চাষ করে কিন্তু তিনি মাত্র ২ দিন রোদে শুকিয়ে বীজ বস্তায় সংরক্ষণ করেছিলেন। এ কারণে বীজের আর্দ্রতা ১২% বা তার নিচে নামেনি অর্থাৎ উচ্চ আর্দ্রতার কারণে তার ধান বীজের অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায় এবং সঠিকভাবে বীজ গজায়নি।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

উদ্দীপকের বীজগুলো সঠিক পরিমাণে না গজানোর কারণ কী?

উদ্দীপক

কবির সাহেব উফশী জাতের ধান চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন। নিজের উৎপাদিত ধান ২ দিন রোদে শুকিয়ে বীজগুলো বস্তায় সংরক্ষণ করেন। পরবর্তী বছর চারা তৈরির উদ্দেশ্যে অংকুরোদগম পরীক্ষা করে দেখেন স্বল্প সংখ্যক বীজ গজিয়েছে। এতে তিনি হতাশ হয়ে কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। কৃষি কর্মকর্তা তার ভুল ধরিয়ে দিয়ে তাকে সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের উপায় বুঝিয়ে দেন।

Chittagong · 2025

উত্তর

বীজ সংরক্ষণের জন্য দানা শস্যের আর্দ্রতা শতকরা ১২ ভাগ বা এর নিচে রাখতে হয়।

উত্তর

বীজ বিশুদ্ধতা বলতে বীজের মধ্যে সঠিক জাতের বীজের পরিমাণ এবং অন্য কোন অপদ্রব্য যেমন- আগাছার বীজ বা রোগজীবাণু, শস্যজাতীয় বা অপ্রয়োজনীয় বীজের অনুপস্থিতি বোঝায়। এটি একটি গুরুত্বপূর্ণ গুণগত মান, যা ফসলের উৎপাদন এবং গুণগত মান নিশ্চিত করতে সাহায্য করে। বীজ রোপণের পূর্বে বীজের বিশুদ্ধতার হার পরীক্ষা করে বীজ রোপণ করা হয় ফলে সঠিক বীজ রোপণ হার নির্ণয় করা সম্ভব হয়।

উত্তর

উদ্দীপকের বীজগুলো সঠিক পরিমাণে না গজানোর মূল কারণ হলো বীজ সঠিকভাবে না শুকানো এবং উপযুক্ত আর্দ্রতায় না আনা। বীজ শুকানো অর্থ হচ্ছে বীজ থেকে অতিরিক্ত আর্দ্রতা সরানো এবং পরিমিত মাত্রায় আনা। আর্দ্রতার মাত্রা ১২ – ১৩% হলে ভালো হয়। এজন্য বীজগুলোকে প্রায় তিন দিন প্রখর রোদে শুকাতে হয়। ঠিকমতো শুকিয়েছে কিনা তা বীজে কামড় দিয়ে পরখ করতে হবে। বীজে কামড় দেওয়ার পর যদি 'কট' করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোমতো শুকিয়েছে। অতঃপর বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলা ঘরে রাখা হয়। উদ্দীপকে কবির সাহেব উফশী জাতের ধান চাষ করে কিন্তু তিনি মাত্র ২ দিন রোদে শুকিয়ে বীজ বস্তায় সংরক্ষণ করেছিলেন। এ কারণে বীজের আর্দ্রতা ১২% বা তার নিচে নামেনি অর্থাৎ উচ্চ আর্দ্রতার কারণে তার ধান বীজের অঙ্কুরোদগম ক্ষমতা হ্রাস পায় এবং সঠিকভাবে বীজ গজায়নি।

উত্তর

উদ্দীপকে কৃষি কর্মকর্তা কবির সাহেবকে সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের উপায় বুঝিয়ে দেন। সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের উপায় হিসেবে বীজকে প্রখর রোদে প্রায় তিন দিন শুকিয়ে আর্দ্রতা ১২ ১৩ শতাংশে নামাতে হয়। অতঃপর নিচে বর্ণিত যেকোনো উপায়ে বীজ সংরক্ষণ করে রাখতে হয়- ১. চটের বস্তায় সংরক্ষণ: শুকনো বীজ চটের বস্তায় ভরে ঠাণ্ডা ওশুষ্ক গোলা ঘরে সংরক্ষণ করা হয়। পোকার আক্রমণ রোধে বস্তার ভেতরে নিমপাতা, নিমশিকড়, আপেল বীজের গুঁড়া বা বিষকাঁটালি মেশানো হয়।২. ধানগোলায় সংরক্ষণ: বড় পরিমাণ বীজ সংরক্ষণের জন্য ধানগোলাব্যবহার করা হয়। ধানগোলার ভেতরে ও বাইরে গোবর-মাটি মিশ্রণের প্রলেপ দিয়ে প্রস্তুত করা হয়। বীজ ঢোকানোর পর মুখ বন্ধ করে আবার প্রলেপ দিয়ে বায়ুরোধক করে রাখা হয়।৩. ডোলে সংরক্ষণ: ডোল হলো ধানগোলার চেয়ে ছোট একটিসংরক্ষণ পাত্র, যা সাধারণত বাঁশ বা কাঠ দিয়ে তৈরি হয়। এটিও গোবর ও মাটির প্রলেপ দিয়ে তৈরি করে বীজ সংরক্ষণ করা হয়।৪. পলিথিন ব্যাগে সংরক্ষণ: আরডিআরএস উদ্ভাবিত মোটা পলিথিনব্যাগে ৫ কেজি পর্যন্ত বীজ সংরক্ষণ করা যায়। ব্যাগে বীজ ভরে মুখ তাপ দিয়ে সিল করে দেওয়া হয় যাতে বাতাস প্রবেশ করতে না পারে।৫. মটকায় সংরক্ষণ মটকা হলো মাটির তৈরি পুরু, গোলাকারপাত্র। এটি মাচার উপর স্থাপন করে ভেতরে শুকনো বীজ ভর্তি করা হয়। পরে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে উপরে মাটির প্রলেপ দিয়ে বায়ুরোধক করা হয়। উদ্দীপকে কৃষি কর্মকর্তা সঠিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের উপরোক্ত উপায়গুলোই বুঝিয়ে দিয়েছিলেন।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।