জামাল কীভাবে তার জমিটি প্রস্তুত করেছিলেন, পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জামাল গম চাষের উদ্যোগ নেন। গম চাষের জন্যে জামাল যেভাবে জমিটি প্রস্তুত করেছিলেন তা পাঠ্যপুস্তকের আলোকে নিচে বর্ণনা করা হলো-গম একটি রবি শস্য। ফলে জামাল বর্ষা মৌসুম শেষে মধ্য কার্তিক থেকে মধ্য অগ্রহায়ণের মধ্যে জমি প্রস্তুত শুরু করেন। প্রথমে তিনি মাটির 'জো' দেখে জমিতে লাঙল চালান। এরপর ৩ থেকে ৪ বার আড়াআড়ি চাষ দিয়ে এবং বার কয়েক মই চালিয়ে মাটি ঝুরঝুরা করে তোলেন। তিনি লক্ষ্য রাখেন যাতে জমিতে কোনো বড় ঢেলা না থাকে। যেহেতু তার জমি দোআঁশ ও বেলে দোআঁশ প্রকৃতির ছিল, তাই মাটি সহজেই ঝুরঝুরা হয় এবং গম চাষের জন্য উপযুক্ত হয়। এছাড়া, মাটির ভালো প্রস্তুতির জন্য তিনি প্রয়োজনে পাওয়ার টিলারের সাথে রটোভেটর ব্যবহার করেন। এভাবে মাটি ঝুরঝুরা ও অঙ্কুরোদগমের উপযোগী করে জামাল তার জমি প্রস্তুত করেন এবং গমের বীজ বপন করেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
জামাল কীভাবে তার জমিটি প্রস্তুত করেছিলেন, পাঠ্যপুস্তকের আলোকে বর্ণন…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর