উদ্দীপকে উল্লিখিত জামাল কীভাবে কৃষি কর্মকর্তার পরামর্শে উদ্ভূত সমস্যার সমাধান করে লাভবান হয়েছিলেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জামাল যে উপায়ে কৃষি কর্মকর্তার পরামর্শে উদ্ভূত সমস্যার সমাধান করে লাভবান হয়েছিলেন নিচে তা বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে জামাল গমচাষ শুরু করার পর তার ক্ষেত পোকামাকড়ের আক্রমণে পড়ে। এতে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। পরে তিনি স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেন এবং বিভিন্ন পোকা দমনের কার্যকর কলাকৌশল শেখেন। কর্মকর্তার দেওয়া কলাকৌশলের মধ্যে ছিল-যথাসময়ে বীজ বপন, আগাছা পরিষ্কার রাখা, ক্ষেতে নিয়মিত পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক ব্যবহার করা। যেমন- গমের মাজরা পোকা দমনে আক্রান্ত কুশি সংগ্রহ করে ধ্বংস করা। জাবপোকা দমনের জন্য আগাম গমের বীজ বপন করা। এছাড়া গমের পাতামোড়ানো পোকা দমনে আক্রান্ত পাতা তুলে ফেলা ও আলোর ফাঁদ ব্যবহার একটি কার্যকরী কৌশল। এসব কলাকৌশল অনুসরণ করে জামাল পোকার আক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারেন। ফলে তার গমক্ষেতে ভালো ফলন হয় এবং তিনি লাভবান হন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জামাল কীভাবে কৃষি কর্মকর্তার পরামর্শে উদ্ভূত সমস্…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর