চিত্রের ভূমিক্ষয়ের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র দ্বারা মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়কে বোঝানো হয়েছে। নিচে তা বর্ণনা করা হলো-মানুষের বাঁচার জন্যে খাদ্যের প্রয়োজন। খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে যথেচ্ছ ব্যবহার করে আসছে কৃষি সভ্যতার সূচনালগ্ন থেকে। ভূমিকর্ষণ, পানি সেচ, পানি নিষ্কাশন ইত্যাদি কাজ কৃষিকাজের মূল *অংশ। এ কাজগুলো দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে। ফলে ভূমিগুলো প্রাকৃতিক শক্তির তথা বৃষ্টি ও বাতাসের নিকট 5 উন্মোচিত করছে এবং ক্ষয় হচ্ছে। মাটিকে যত ব্যবহার করা হবে ততই এর ক্ষয় হতে থাকবে। অনাচ্ছাদিত মাটি বৃষ্টি, বায়ু, বন্যা, এগুলোর আক্রমণের শিকার। পাহাড়ি এলাকায় জুম চাষের ফলে বা ধাপ করে চাষ করার ফলে মাটি আলগা হয়ে যায়। মুষলধারায় বৃষ্টির ফলে সেখানকার মাটিতে পাহাড়ি ধস নামে। এতে বিপর্যয় আকারে ভূমিধস হয়। শুধু তাই নয়- এতে জান মালেরও ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া গবাদিপশু বিচরণকালে অনেক ধুলাবলি উড়ে যায়। মেঠোপথে চলার সময়ও ধুলাবালি উড়ে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
চিত্রের ভূমিক্ষয়ের বর্ণনা দাও।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর