বর্তমানে বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে কৃষক সালাম মিয়ার গৃহীত সিদ্ধান্তটি যথাযথ মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে কৃষক সালাম মিয়ার গৃহীত সিদ্ধান্তটি হলো পশুখাদ্য হিসেবে ঘাস ও ভুট্টা সংরক্ষণ। নিচে তার এ সিদ্ধান্তটি যথাযথ মূল্যায়ন করা হলো-বাংলাদেশে প্রাপ্ত গবাদিপশুর খাদ্যের বেশির ভাগ কৃষি শস্যের উপজাত। আবার ঘাসও গবাদিপশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাদ্য। বর্ষা মৌসুমে অনেক ঘাস উৎপাদিত হওয়ায় তা গবাদিপশুকে খাওয়ানোর পরও অতিরিক্ত থেকে যায়। আবার উৎপাদন মৌসুমে। প্রচুর ভুট্টা এবং শীতকালেও অতিরিক্ত শিম গোত্রীয় ঘাস উৎপাদন হয়। তাই এ অতিরিক্ত ঘাস সংরক্ষণের প্রয়োজন। যখন ঘাসের অভাব হয় তখন এ সংরক্ষিত ঘাস গবাদি পশুকে সরবরাহ করা হয়। আর এর একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হলো খাদ্যকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করা। আমাদের বাংলাদেশের জলবায়ু সারা বছর ঘাস উৎপাদনের জন্য সুবিধাজনক নয়। তাই সাইলেজ ও হে পদ্ধতিতে ঘাস সংরক্ষণ আমাদের দেশের জলবায়ুর প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হে ও সাইলেজ উৎপাদনের মাধ্যমে আমরা সারা বছর গবাদিপশুর ঘাসের চাহিদা পূরণ করতে পারব।সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে কৃষক সালাম মিয়ার গৃহীত সিদ্ধান্তটি অত্যন্ত মূল্যবান ও যথার্থ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বর্তমানে বাংলাদেশের জলবায়ুর প্রেক্ষাপটে কৃষক সালাম মিয়ার গৃহীত সিদ…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর