উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মৎস্য কর্মকর্তা রফিক সাহেবকে সম্পূরক খাদ্য প্রদানের পরামর্শ দেন। নিচে তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো-মাছ চাষকে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যেসব খাদ্য সরবরাহ করা হয় তাকে সম্পূরক খাদ্য বলে। মাছকে নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগ করলে-১. অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়।২. অল্প সময়ে বড় আকারের সুস্থসবল পোনা উৎপাদন করা যায়।৩. পোনার বাঁচার হার বেড়ে যায়।৪. মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।৫. মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে।৬. মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে।৭. সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়।অতএব বলা যায়, সম্পূরক খাদ্য প্রয়োগ ব্যতীত মাছ চাষে যথাযথ সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই মাছ চাষ করে লাভজনক হওয়ার ক্ষেত্রে রফিক সাহেবকে দেওয়া মৎস্য কর্মকর্তার পরামর্শটি যৌক্তিক ছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর