মতি মিয়া কোন বিষয়গুলো বিবেচনা করে জমি চাষ করেন তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মতি মিয়া জমিতে ধান চাষ করেন। ধান চাষের জন্য মতি মিয়া যেসকল বিষয়গুলো বিবেচনা করে জমি চাষ করেন নিচে সেগুলো বর্ণনা করা হলো-১ . ফসলের প্রকার : জমি চাষ কেমন হবে তা নির্ভর করে কৃষককোন ধরনের ফসল ফলাবেন। যেহেতু ধান চাষের জন্য কয়েকবার আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি কর্দমাক্ত করতে হয়। তাই মতি পাওয়ার টিলার দ্বারা আড়াআড়ি চাষ দিয়ে মাটি কর্ষণ করেন এবং মই দিয়ে জমি সমান করে নেয়।২. মাটির প্রকার : জমি চাষ মাটির প্রকারের উপর নির্ভর করে।কাদা মাটিতে বেশি আর্দ্রতা বা ভেজা থাকলে চাষ করা যায় না, মাটির 'জো' আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। আবার হালকা মাটি যেমন- দোআঁশ, পলি দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আর্দ্রতা একটু কম থাকলেও চাষ করা যায়। ধান যেহেতু দোআঁশ, পলি দোআঁশ, এঁটেল দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে ভাল জন্মে তাই মতি ধানের জন্য জমিতে হালকা চাষ দেয়।৩. আবহাওয়া: আবহাওয়ার প্রভাবে মাটিতে আর্দ্রতার তারতম্যঘটে। বৃষ্টি-বাদল কম হলে মাটিতে আর্দ্রতার অভাব ঘটে, তাই এই সময় গভীর চাষ দেওয়া অনুচিত। আবার বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বলে জমিতে প্রচুর আর্দ্রতা থাকে। এ কারণে মতি তার জমি চাষের ক্ষেত্রে আবহাওয়ার দিক বিবেচনা করেন।৪. খামারের প্রকার: ফসলের খামার কেমন হবে তার উপরেও জমিচাষ নির্ভর করে। নিবিড় চাষে জমিতে গভীর চাষের দরকার পড়ে। না। কিন্তু অনিবিড় চাষে জমিতে গভীর চাষের দরকার পড়ে। যেহেতু ধান অনিবিড় ফসল, তাই মতি জমি প্রস্তুতির সময় খামারের দিক বিবেচনা করে গভীর চাষ দেয়।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
মতি মিয়া কোন বিষয়গুলো বিবেচনা করে জমি চাষ করেন তা বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর