আবু কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে পুকুরে পোনাগুলো ঝুঁকিমুক্ত করতে পারত তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আবু মাটির হাঁড়িতে পোনা নিয়ে এসে সরাসরি পুকুরে ছেড়ে দেয় এবং কিছু পোনা মারা যায়। সংগৃহীত পোনা সরাসরি পুকুরে ছাড়া উচিত নয়। পোনা ছাড়ার পূর্বে পোনাগুলোকে প্রথমে শোধন করে নিতে হয়। এজন্য বালতিতে বা পাতিলে ১০ লিটার পানিতে ১ চা চামচ পটাসিয়াম পারম্যাঙ্গানেট বা ২০০ গ্রাম লবণ মিশিয়ে তাতে প্রতিবার ৩০০ - ৫০০টি পোনা আধা মিনিট গোসল করাতে হয়। এতে পোনা ক্ষতিকারক পরজীবী দ্বারা আক্রান্ত থাকলে মুক্ত হয়, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা ও মৃত্যু ঝুঁকি কমে যায়। এরপর সকালে বা বিকেলে বা দিনের ঠান্ডা আবহাওয়ায় পোনা পুকুরে ছাড়তে হয়। এজন্যই পোনাকে পুকুরের পানির সাথে খাপ খাইয়ে নেওয়ার উদ্দেশ্যে পোনাভর্তি পলিব্যাগ বা পাত্র পানিতে ১৫ - ২০ মিনিট ভাসিয়ে রাখতে হয় এবং অল্প অল্প করে পুকুরের পানি মেশাতে হয়। উভয় পানির তাপমাত্রা সমান হলে পলিব্যাগ বা পাত্র কাত করে পুকুরের পানিতে ঢেউ দিলে পোনাগুলো ধীরে ধীরে পুকুরে চলে যায়। কিন্তু আবু পোনা ছাড়ার ক্ষেত্রে এসব কোনো কৌশলই অবলম্বন করে নি। যদি সে উক্ত পদক্ষেপগুলো গ্রহণ করতো তাহলে তার পুকুরে পোনাগুলো ঝুঁকিমুক্ত করতে পারত।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
আবু কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলে পুকুরে পোনাগুলো ঝুঁকিমুক্ত করতে পার…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর