কোন পদক্ষেপ গ্রহণ করলে সিনথিয়া চাকমার এ ধরনের সমস্যা হতো না? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সিনথিয়া চাকমা সাধারণভাবে জমি চাষ করে তার পার্বত্য জমিতে পেঁপে চাষ করে। সারারাতব্যাপী বৃষ্টিপাতের ফলে তার ভূমিধস হয়। নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ করলে সে এ সমস্যার সম্মুখীন হতো না- পাহাড়ের গায়ে চতুর্দিকে সমতল সিঁড়ি বা ধাপ করে চাষাবাদ করলে বৃষ্টির পানি পাহাড়ের মাটি ক্ষয় করতে পারে না। আবার কন্টোর পদ্ধতিতে পাহাড়ের ঢালের আড়াআড়ি সমন্বিত লাইনে জমি চাষ করলে বৃষ্টির পানিতে গতি কম হয়। মাটি স্থানান্তরিত না হয়ে ফসলের গোড়ায় আটকে থাকে। ফলে ভূমিক্ষয় হ্রাস পায়। সুতরাং বলা যায় যে, সিনথিয়া চাকমা উপরে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করলে ভূমিধসের সম্মুখীন হতো না।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কোন পদক্ষেপ গ্রহণ করলে সিনথিয়া চাকমার এ ধরনের সমস্যা হতো না? তোমার …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর