বরকত সাহেবের লাভবান হওয়ার পেছনে রিপনের পরামর্শের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বরকত সাহেব বন্ধু রিপনের পরামর্শে গরু ক্রয় করেন এবং গরুগুলোকে ইউরিয়া মোলাসেস খড় খেতে দেন। বন্ধু রিপনের পরামর্শের যৌক্তিকতা নিচে ব্যাখ্যা করা হলো-গবাদিপশুর খামারকে লাভজনক করতে হলে প্রচলিত পন্থার পাশাপাশি বিশেষ ধরনের কিছু যত্নের প্রয়োজন হয়। এ যন্ত্রের আওতায় গবাদিপশুকে প্রচলিত খাবারের সাথে বিশেষ খাদ্য সরবরাহ করতে হয়। যেমন- ইউরিয়া মোলাসেস খড়। বিশেষ ধরনের এসব খাদ্য খাওয়ালে গবাদিপশুর দ্রুত বৃদ্ধি ঘটে ও পশু পরিপুষ্টি লাভকরে। মাংস ও দুধ উৎপাদনও বৃদ্ধি পায়। এতে করে খামারের উৎপাদন ক্ষমতা বেড়ে যায় এবং খামার লাভজনক হয়। গবাদিপশুর খামারকে লাভজনক করতে ইউরিয়া মোলাসেস খড় খাওয়ানোর বিকল্প নেই। এটি তৈরি করা সহজ ও উপাদানগুলোও সস্তা ও সহজলভ্য।সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বরকত সাহেবের লাভবান হওয়ার পেছনে রিপনের পরামর্শ যৌক্তিক।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
বরকত সাহেবের লাভবান হওয়ার পেছনে রিপনের পরামর্শের যৌক্তিকতা ব্যাখ্যা…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর