উদ্দীপকের আলোকে সায়হামের সফল হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সায়হামের মাছ চাষে সফলতার কারণ হলো সম্পূরক খাদ্য ব্যবহার করা।মাছের দৈহিক বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্ল্যাঙ্কটন, জু-প্ল্যাঙ্কটন, ক্ষুদেপানা, ছোট জলজ পতঙ্গ, পুকুরের তলদেশের কীট, লার্ভা, ছোট ছোট শামুক ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু মাছের ফলন বৃদ্ধির জন্য ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদনের জন্য শুধু প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়। এমনকি সার প্রয়োগ করে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধি করলেও তা যথেষ্ট হয় না। এজন্য মাছকে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাইরে থেকে অতিরিক্ত খাদ্য সরবরাহ করতে হয় যাকে সম্পূরক খাদ্য বলে।যেমন- চালের কুঁড়া, সরিষার খৈল, ফিশমিল ইত্যাদি। মাছকে নিয়মিত সম্পূরক খাবার সরবরাহ করলে অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। ফলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। সম্পূরক খাদ্য প্রয়োগে অল্প সময়ে বড় আকারের মাছ পাওয়া যায়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে মাছের রোগ কম হয় এবং ফলনও বেড়ে যায়।অতএব, কম সময়ে কম জায়গায় মাছের অধিক ফলনের জন্য সম্পূরক খাদ্যের বিকল্প নেই। আর এই সম্পূরক খাদ্য ব্যবহার করেই সায়হাম সফলতা লাভ করেছিলেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সায়হামের সফল হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর