কৃষক ফজলুর গমের বীজ সঠিকভাবে গজানোর উপযোগী করার সঠিক কার্যক্রম কী হওয়া উচিত তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কৃষক ফজলু গম বীজ সংরক্ষণ করেছিলেন। গম বীজ সংরক্ষণ করে পরবর্তী বছরে সঠিকভাবে গজানোর জন্য তার নিম্নরূপ ভূমিকা রাখা উচিত ছিল-১. বীজগুলোকে প্রায় তিনদিন প্রখর রোদে শুকিয়ে আর্দ্রতা ১২-১৩ শতাংশে নামিয়ে আনা।২. ঠিকমতো শুকিয়েছে কি-না তা বীজে কামড় দিয়ে পরখ করে নেওয়া। বীজে কামড় দেওয়ার পর যদি 'কট' করে আওয়াজ হয় তবে মনে করতে হবে বীজ ভালোভাবে শুকিয়েছে।৩. ভালোভাবে শুকানোর পর বীজগুলোকে চটের বস্তায় নিয়ে গোলা করে রাখা।৪. বীজ পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া অথবা বিষকাঁটালি মেশানো।উপরে বর্ণিত প্রক্রিয়ায় বীজ সংরক্ষণ করলে ফজলু মিয়ার বীজগুলো সঠিকভাবে গজাতো।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কৃষক ফজলুর গমের বীজ সঠিকভাবে গজানোর উপযোগী করার সঠিক কার্যক্রম কী হ…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর