কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কি-না তা পাঠ্যপুস্কের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কৃষি কর্মকর্তার পরামর্শটি ছিল, “বীজগুলো ভালোভাবে সংরক্ষণ হয়নি”। নিচে এ পরামর্শটির যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো-বীজকে দীর্ঘায়ু দান ও পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য বীজকে শুকানো প্রয়োজন। বীজের জীবনীশক্তি ও অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর কোনো বিকল্প নেই। প্রকৃতপক্ষে বীজের আর্দ্রতা একটি আদর্শ মাত্রায় আনার জন্যই বীজ শুকানো হয়। ক্ষেত থেকে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা ১৮-৪০% পর্যন্ত থাকে। এ আর্দ্রতা বীজের জীবনীশক্তি নষ্ট করে ফেলে। তাই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের নিমিত্তে বীজের আর্দ্রতা ১২% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। এ কারণেই বীজ শুকানোর প্রয়োজন হয়। কিন্তু পরিমিত তাপে দক্ষতার সাথে বীজ শুকালে বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় এবং সর্বোচ্চ মান নিশ্চিত করা যায়।উদ্দীপকে ফজলু বীজ সংরক্ষণের ক্ষেত্রে বীজগুলো ভালোভাবে না শুকিয়েই বস্তায় সংরক্ষণ করেন। এমনকি বীজগুলোকে পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য কোনো পদক্ষেপও নেননি। মোটকথা গমবীজ সংরক্ষণের সঠিক কোনো পদ্ধতিই তিনি অনুসরণ করেননি বলে বীজগুলো ভালোভাবে সংরক্ষণ হয়নি।সুতরাং বীজ সংরক্ষণ সম্পর্কে কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
কৃষি কর্মকর্তার পরামর্শটি সঠিক ছিল কি-না তা পাঠ্যপুস্কের আলোকে বিশ্…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর