উদ্দীপকের বিপর্যয়টির বিভিন্ন প্রকারভেদ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিপর্যয়টি হলো ভূমিক্ষয়। ভূমিক্ষয় বিভিন্ন প্রকারের হতে পারে। নিম্নে সেগুলো ব্যাখ্যা করা হলো- i. যখন বৃষ্টির পানি বা সেচের পানি উঁচু স্থান থেকে ঢাল বেয়ে জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হয় তখন জমির উপরিভাগের নরম ও উর্বর মাটির কণা কেটে পাতলা আবরণের বা আস্তরণের মতো চলে যায়। এটাকেই বলা হয় আস্তরণ ভূমিক্ষয়। ii. আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ হলো রিল ভূমিক্ষয়। প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতি রেখা সৃষ্টি হয়। যা অনেকটা হাতের রেখার মতো। এই ছোট ছোট রেখা কালক্রমে দৈর্ঘ্য ও প্রস্থে বড় হতে থাকে। iii. এই ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ। অর্থাৎ রিল ভূমিক্ষয় থেকেই নালা বা গালি ভূমিক্ষয়ের উদ্ভব। দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে এর ছোট ছোট নালাগুলো দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পেতে থাকে। আর ফসলের মাটিও ক্ষয় হতে থাকে। iv. নদীভাঙন বাংলাদেশের ভূমিক্ষয়ের একটি উল্লেখযোগ্য কারণ। প্রতি বছরই নদীভাঙনে বাংলাদেশের শত শত হেক্টর জমি নদী গর্ভে বিলীন হচ্ছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের বিপর্যয়টির বিভিন্ন প্রকারভেদ বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর