উদ্দীপকের আলোকে বীজ সংরক্ষণের গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: ফসলের জন্য বীজ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এর গুরুত্ব বর্ণনা করা হলো- কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে হলে বীজ সংরক্ষণ করতে হয়। বীজ খুবই অনুভূতিপ্রবণ হওয়ায় সামান্য অসতর্কতার জন্য বিপুল পরিমাণে বীজ নষ্ট হয়ে যায়। বীজের জীবনীশক্তি বজায় রাখতে বীজ সংরক্ষণ করা হয়। ফসল বাছাই, মাড়াই, পরিবহণকালে বীজ নষ্ট হয়। তাছাড়া ইঁদুর, ছত্রাক, পাখি, উচ্চ আর্দ্রতা ইত্যাদির কারণে দেশের উৎপাদিত ফসল বীজের দশ ভাগ নষ্ট হয়ে যায়। তাই এসব থেকে রক্ষা করতে বীজ সংরক্ষণ খুবই দরকারী। বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে সংরক্ষণের কোনো বিকল্প নেই। সঠিকভাবে বীজ সংরক্ষণ করলে দেখতে আকর্ষণীয় হয়, বিশুদ্ধতা বৃদ্ধি পায় ও গুণগতমান বাড়ে। সর্বোপরি বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা, বৃদ্ধি পায়। অর্থাৎ যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক হওয়া, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা এবং সর্বোচ্চ মানের বীজ পেতে বীজ সংরক্ষণ ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে বীজ সংরক্ষণের গুরুত্ব বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর