শেয়ারFacebookWhatsApp

কৃষি কর্মকর্তার পরামর্শে রাজু যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তার যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: কৃষি কর্মকর্তার পরামর্শে রাজু নিজেই বীজ ও পশুখাদ্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সার তৈরি করেন। বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হলো বীজের গুণগতমান রক্ষা করা এবং যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো প্রতিরোধের ব্যবস্থা করা। বীজ সংরক্ষণের ফলে পরবর্তী মৌসুমে সুস্থ সবল বীজ পাওয়া সম্ভব যা নিজের ভালো ফসলের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। পশু খাদ্য সংরক্ষণ করা হয় যেন সারা বছর পশুকে ঘাসজাতীয় খাবার খাওয়ানো যায়। সারাবছর ঘাস জাতীয় খাবারের পুষ্টিমান ও রাফেজ সরবরাহের মাধ্যমে পশুর দৈহিক স্বাস্থ্য ভালো থাকে ও বৃদ্ধি হয়। এর ফলে গবাদিপশুর মাধ্যমে রাজু গুণগতমানের এবং বেশি পরিমাণে দুধ ও মাংস উৎপাদন করতে পারে। প্রাকৃতিক সার তৈরি করার ফলে রাজুর রাসায়নিক সারের উপর নির্ভরতা কমবে। প্রাকৃতিক সার ব্যবহারে তার ফসলের গুণগতমান উন্নত হবে। সার কেনার খরচ কমে যাবে। সর্বোপরি, তার জমির উর্বরতা বজায় থাকবে। যা তার পরবর্তী ফসলের জন্যও উপকারী। অতএব, উপরের আলোচনা থেকে বলা যায়, কৃষি কর্মকর্তার পরামর্শে রাজু নিজেই বীজ ও পশু খাদ্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সার তৈরির যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সম্পূর্ণরূপে যৌক্তিক ও যথার্থ।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

কৃষি কর্মকর্তার পরামর্শে রাজু যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন তার যথার্থত…

উদ্দীপক

রাজু একজন শিক্ষিত কৃষক। চাকরি না করে গ্রামে তার নিজস্ব জমিতে ফসল ও পুকুরে মাছ চাষ করে স্বাবলম্বী হন। বর্তমান প্রেক্ষাপটে সার, কৃষিবীজ, পশুপাখির খাদ্য, মৎস্য খাদ্যের মূল্য আকাশচুম্বী। তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে নিজেই বীজ ও পশুখাদ্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সার তৈরি করেন।

Comilla · 2023

উত্তর

বীজকে রোগ, পোকা ও অন্যান্য ক্ষতিকারক অবস্থা থেকে বিভিন্ন পদ্ধতিতে রক্ষা করাকে বীজ সংরক্ষণ বলে।

উত্তর

মাছের সম্পূরক খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়। উৎসের উপর ভিত্তি করে সম্পূরক খাদ্যকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো- i. উদ্ভিদজাত : চালের কুঁড়া, গম ও ডালের মিহিভুসি, সরিষার খৈল, তিলের খৈল, আটা, চিটাগুড় ইত্যাদি মাছের উদ্ভিদজাত সম্পূরক খাদ্যের উদাহরণ। ii. প্রাণিজাত: মাছের প্রাণিজাত সম্পূরক খাদ্য উপাদান হলো ফিশমিল, রেশম কীট মিল, চিংড়ির গুঁড়া, কাঁকড়ার গুঁড়া, হাড়ের চূর্ণ ইত্যাদি।

উত্তর

ফসলের জন্য বীজ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এর গুরুত্ব বর্ণনা করা হলো- কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে হলে বীজ সংরক্ষণ করতে হয়। বীজ খুবই অনুভূতিপ্রবণ হওয়ায় সামান্য অসতর্কতার জন্য বিপুল পরিমাণে বীজ নষ্ট হয়ে যায়। বীজের জীবনীশক্তি বজায় রাখতে বীজ সংরক্ষণ করা হয়। ফসল বাছাই, মাড়াই, পরিবহণকালে বীজ নষ্ট হয়। তাছাড়া ইঁদুর, ছত্রাক, পাখি, উচ্চ আর্দ্রতা ইত্যাদির কারণে দেশের উৎপাদিত ফসল বীজের দশ ভাগ নষ্ট হয়ে যায়। তাই এসব থেকে রক্ষা করতে বীজ সংরক্ষণ খুবই দরকারী। বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে সংরক্ষণের কোনো বিকল্প নেই। সঠিকভাবে বীজ সংরক্ষণ করলে দেখতে আকর্ষণীয় হয়, বিশুদ্ধতা বৃদ্ধি পায় ও গুণগতমান বাড়ে। সর্বোপরি বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা, বৃদ্ধি পায়। অর্থাৎ যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো সম্পর্কে সতর্ক হওয়া, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা এবং সর্বোচ্চ মানের বীজ পেতে বীজ সংরক্ষণ ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

কৃষি কর্মকর্তার পরামর্শে রাজু নিজেই বীজ ও পশুখাদ্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সার তৈরি করেন। বীজ সংরক্ষণের প্রাথমিক উদ্দেশ্য হলো বীজের গুণগতমান রক্ষা করা এবং যেসব বিষয় বীজকে ক্ষতি করতে পারে সেগুলো প্রতিরোধের ব্যবস্থা করা। বীজ সংরক্ষণের ফলে পরবর্তী মৌসুমে সুস্থ সবল বীজ পাওয়া সম্ভব যা নিজের ভালো ফসলের সম্ভাবনা বাড়িয়ে দেয় এবং বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। পশু খাদ্য সংরক্ষণ করা হয় যেন সারা বছর পশুকে ঘাসজাতীয় খাবার খাওয়ানো যায়। সারাবছর ঘাস জাতীয় খাবারের পুষ্টিমান ও রাফেজ সরবরাহের মাধ্যমে পশুর দৈহিক স্বাস্থ্য ভালো থাকে ও বৃদ্ধি হয়। এর ফলে গবাদিপশুর মাধ্যমে রাজু গুণগতমানের এবং বেশি পরিমাণে দুধ ও মাংস উৎপাদন করতে পারে। প্রাকৃতিক সার তৈরি করার ফলে রাজুর রাসায়নিক সারের উপর নির্ভরতা কমবে। প্রাকৃতিক সার ব্যবহারে তার ফসলের গুণগতমান উন্নত হবে। সার কেনার খরচ কমে যাবে। সর্বোপরি, তার জমির উর্বরতা বজায় থাকবে। যা তার পরবর্তী ফসলের জন্যও উপকারী। অতএব, উপরের আলোচনা থেকে বলা যায়, কৃষি কর্মকর্তার পরামর্শে রাজু নিজেই বীজ ও পশু খাদ্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সার তৈরির যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সম্পূর্ণরূপে যৌক্তিক ও যথার্থ।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।