উদ্দীপকের মৎস্য কর্মকর্তার বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রিয়াদ তার চাষের মাছগুলোকে সম্পূরক খাদ্য প্রদান করেন। তার এই কর্মকাণ্ড দেখে মৎস্য কর্মকর্তা বলেন, "মাছ চাষে রিয়াদের কর্মকাণ্ডটি যথার্থ।" রিয়াদের মাছ চাষে সফলতা দেখে গ্রামের আরো কিছু চাষি মাছের উৎপাদন কার্যক্রম শুরু করতে আগ্রহী হন। মাছকে নিয়মিত সম্পূরক খাদ্য সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা উৎপাদন করা সম্ভব এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাছাড়া মাছের দৈহিক গঠন সুন্দর হয় এবং বাজারে বিক্রি করে অধিক মুনাফা লাভ করা যায়। রিয়াদ মানসম্মত ও নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করে সম্পূরক খাদ্য প্রস্তুত করেন। মাছ সাধারণত দিনের বেলায় খাদ্য গ্রহণ করে। এজন্য তিনি পুকুরে মাছের একদিনের প্রয়োজনীয় খাবারকে সমান দু'ভাগে ভাগ করে এক ভাগ সকালে এবং অন্য ভাগ বিকালে দেন। তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে ৩-৪টি স্থানে খাবার দেন। তিনি নিয়মিত সম্পূরক খাদ্য প্রয়োগ করে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করতে ও অল্প সময়ে সুস্থ সবল পোনা উৎপাদন সক্ষম হন। তাই আলোচনা থেকে বলা যায়, মৎস্য কর্মকর্তার উক্তিটি যথার্থ হয়েছে।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের মৎস্য কর্মকর্তার বক্তব্যটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর