মাসুক মিয়ার কার্যক্রমটির বর্ণনা দাও।
উত্তর: মাসুক মিয়া তার গবাদিপশুর জন্য অ্যালজি উৎপাদন করেন। নিচে অ্যালজি উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করা হলো- মাসুক মিয়া প্রথমে সমতল ও ছায়াযুক্ত জায়গায় ৩ মিটার লম্বা, ১.২ মিটার চওড়া এবং ০.১৫ মিটার গভীরতাসম্পন্ন একটি কৃত্রিম জলাধার তৈরি করেন। এরপর ১০০ গ্রাম মাষকলাই বা অন্য ডালের ভুসিকে ১ লিটার পানিতে সারারাত ভিজিয়ে কাপড় দিয়ে ছেঁকে পানিটুকু সংগ্রহ করেন। এবার কৃত্রিম পুকুরে ২০০ লিটার পরিমাণ পরিষ্কার পানি, ১৫-২০ লিটার পরিমাণ অ্যালজির বীজ এবং মাষকলাইয়ের ভুসি ভেজানো পানি ভালো করে মিশিয়ে নেন। এরপর ২-৩ গ্রাম পরিমাণ ইউরিয়া পুকুরের পানিতে ভালোভাবে মিশিয়ে দেন। প্রতিদিন কমপক্ষে তিনবার (সকাল, দুপুর ও বিকালে) অ্যালজির পানিকে নেড়ে দেন। পানির পরিমাণ কমে গেলে নতুন করে পরিমাণমতো পরিষ্কার পানি জলাধারে যোগ করেন। প্রতি ৩-৪ দিন পরপর পুকুরে ১-২ গ্রাম পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দেন। উল্লিখিত বিশেষ উপায়ে মাসুক মিয়া তার গাভির জন্য অ্যালজি উৎপাদন করেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
মাসুক মিয়ার কার্যক্রমটির বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর