উদ্দীপকের চিত্র-'ক' এর মাটি কোন অঞ্চলের বৈশিষ্ট্য? উক্ত অঞ্চলের চাষ উপযোগী ফসলের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র-'ক' এর মাটি বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের বৈশিষ্ট্য। এই অঞ্চলের চাষোপযোগী ফসলের বর্ণনা নিচে দেওয়া হলো- এ অঞ্চলে বৃষ্টি নির্ভর রবি মৌসুমের ফসলের মধ্যে রয়েছে বোরো, আলু, সরিষা, মসুর, ছোলা, বার্লি, আখ, চীনাবাদাম ও শীতকালীন শাকসবজি। বৃষ্টিনির্ভর খরিপ মৌসুমের ফসলের মধ্যে রয়েছে বোনা আউশ, পাট, কাউন, রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজি ইত্যাদি। এছাড়া সেচ নির্ভর ফসল হিসেবে রবি মৌসুমে চাষ করা যায় আখ, আলু, গম সরিষা, চীনাবাদাম, মসুর, টমেটো, বাঁধাকপি, ছোলা ও শীতকালীন শাকসবজি। পাশাপাশি সেচ নির্ভর খরিপ মৌসুমে চাষ উপযোগী ফসল হচ্ছে রোপা আউশ ও রোপা আমন, পাট, মুগ, ঢেঁড়স ইত্যাদি।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-'ক' এর মাটি কোন অঞ্চলের বৈশিষ্ট্য? উক্ত অঞ্চলের চাষ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর