শেয়ারFacebookWhatsApp

শেফালী বেগমের কার্যক্রমটি বর্ণনা কর।

উত্তর: শেফালী বেগম তার গবাদিপশুর জন্য অ্যালজি উৎপাদন করেন। নিচে অ্যালজি উৎপাদন প্রক্রিয়া দেওয়া হলো- শেফালী বেগম প্রথমে সমতল ও ছায়াযুক্ত জায়গায় ৩ মিটার লম্বা, ১.২ মিটার চওড়া এবং ০.১৫ মিটার গভীরতাসম্পন্ন একটি কৃত্রিম জলাধার তৈরি করেন। এরপর ১০০ গ্রাম মাসকলাই বা অন্য ডালের ভুসিকে ১ লিটার পানিতে সারারাত ভিজিয়ে কাপড় দিয়ে ছেঁকে পানিটুকু সংগ্রহ করেন। এবার কৃত্রিম পুকুরে ২০০ লিটার পরিমাণ পরিষ্কার পানি, ১৫-২০ লিটার পরিমাণ অ্যালজির বীজ এবং মাসকলাইয়ের ভুসি ভেজানো পানি ভালো করে মিশিয়ে নেন। এরপর ২-৩ গ্রাম পরিমাণ ইউরিয়া পুকুরের পানিতে ভালোভাবে মিশিয়ে দেন। প্রতিদিন কমপক্ষে তিনবার (সকাল, দুপুর ও বিকালে) অ্যালজির পানিকে নেড়ে দেন। পানির পরিমাণ কমে গেলে নতুন করে পরিমাণমতো পরিষ্কার পানি জলাধারে যোগ করেন। প্রতি ৩-৪ দিন পরপর পুকুরে ১-২ গ্রাম পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দেন। উল্লিখিত উপায়ে শেফালী বেগম তার গাভির জন্য অ্যালজি উৎপাদন করেন।

SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল

শেফালী বেগমের কার্যক্রমটি বর্ণনা কর।

উদ্দীপক

শেফালী বেগম একজন সচেতন খামারি। তিনি তার বাড়ির উঠানে পাঁচটি ছোট জলাধার তৈরি করেন। সেখানে তিনি ডাল ভেজানো পানি ও শেওলা দিয়ে এক ধরনের খাবার তৈরি করেন এবং গবাদি পশগুলোকে খেতে দেন।

Dinajpur · 2023

উত্তর

কাফ স্টার্টার হলো বাছুরের সম্পূরক খাদ্য।

উত্তর

মিল্ক রিপ্লেসার বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল পশু খাদ্য। মিল্ক রিপ্লেসার ব্যবহারের প্রধান সুবিধা হলো এটি দুধের পরিবর্তে ব্যবহার করা যায়। কারণ এতে দুধের উপাদানসমূহ বিদ্যমান। এতে ২০% আমিষ ও ১০% এর অধিক চর্বি থাকে।

উত্তর

শেফালী বেগম তার গবাদিপশুর জন্য অ্যালজি উৎপাদন করেন। নিচে অ্যালজি উৎপাদন প্রক্রিয়া দেওয়া হলো- শেফালী বেগম প্রথমে সমতল ও ছায়াযুক্ত জায়গায় ৩ মিটার লম্বা, ১.২ মিটার চওড়া এবং ০.১৫ মিটার গভীরতাসম্পন্ন একটি কৃত্রিম জলাধার তৈরি করেন। এরপর ১০০ গ্রাম মাসকলাই বা অন্য ডালের ভুসিকে ১ লিটার পানিতে সারারাত ভিজিয়ে কাপড় দিয়ে ছেঁকে পানিটুকু সংগ্রহ করেন। এবার কৃত্রিম পুকুরে ২০০ লিটার পরিমাণ পরিষ্কার পানি, ১৫-২০ লিটার পরিমাণ অ্যালজির বীজ এবং মাসকলাইয়ের ভুসি ভেজানো পানি ভালো করে মিশিয়ে নেন। এরপর ২-৩ গ্রাম পরিমাণ ইউরিয়া পুকুরের পানিতে ভালোভাবে মিশিয়ে দেন। প্রতিদিন কমপক্ষে তিনবার (সকাল, দুপুর ও বিকালে) অ্যালজির পানিকে নেড়ে দেন। পানির পরিমাণ কমে গেলে নতুন করে পরিমাণমতো পরিষ্কার পানি জলাধারে যোগ করেন। প্রতি ৩-৪ দিন পরপর পুকুরে ১-২ গ্রাম পরিমাণ ইউরিয়া ছিটিয়ে দেন। উল্লিখিত উপায়ে শেফালী বেগম তার গাভির জন্য অ্যালজি উৎপাদন করেন।

উত্তর

শেফালী বেগম তার গবাদিপশুর জন্য অ্যালজি উৎপাদন করেন। অ্যালজি বা শেওলা এক ধরনের এককোষী বা বহুকোষী উদ্ভিদ যা গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। অ্যালজি অত্যন্ত সম্ভাবনাময় ও পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য। খৈল, শুঁটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে গবাদপশুকে অ্যালজি খাওয়ানো হয়। শুষ্ক অ্যালজিতে ৫০-৭০ ভাগ আমিষ, ২০-২২ ভাগ চর্বি এবং ৮-২৬ ভাগ শর্করা থাকে। এছাড়াও অ্যালজির পানি ব্যবহার করে কম খরচে গরুর মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। যেহেতু এটি খাওয়ালে পশু দ্রুত পুষ্টি লাভ করে, সেহেতু গর্ভকালীন অবস্থায় পশুস্বাস্থ্য রক্ষায় এবং নবজাত বাছুরের সন্তোষজনক অবস্থার জন্য এ খাদ্য অত্যন্ত কার্যকর। উদ্দীপকের কার্যক্রম অর্থাৎ অ্যালজি উৎপাদন করে শেফালী বেগম উপরিল্লিখিত সুবিধাগুলো পাবেন।
SSCকৃষিশিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?

Dinajpur · 2022

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে iii. বীজের অঙ্কুরোদগম বাড়ে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার কার্যক্রমের ফলে- i. সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায় ii. বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায় iii. বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কেজি ধান বীজ পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে ১৬ কেজি। Q. গণি মিয়ার বীজগুলোর আর্দ্রতার শতকরা হার কত?

Dinajpur · 2022

  • ১০%
  • ১৫%
  • ২০%
  • ২৫%

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সাইলেজ কোন ধরনের খাদ্য?

Dinajpur · 2022

  • ভিটামিন
  • দানাদার
  • আঁশযুক্ত
  • আমিষ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?

Dinajpur · 2022

  • ধান
  • ডাল
  • গম
  • ভুট্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?

Dinajpur · 2022

  • ঢলে পড়া রোগ
  • কাণ্ডপচা রোগ
  • ভাইরাসজনিত রোগ
  • আলুর মড়ক রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনকে উল্লিখিত রোগ প্রতিকারের জন্য- i. বিকল্প পোষক ও গাছের পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ii. থিউভিট প্রয়োগ করতে হবে iii. রোগাক্রান্ত বীজ বপন করতে হবে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছের পাতার উপর পৃষ্ঠে পাউডারের মত আবরণ দেখতে পান। Q. আব্বাস উদ্দিনের ফসলে কোন রোগ দেখা দিয়েছে?

Dinajpur · 2022

  • পাতার দাগ রোগ
  • হলদে মোজাইক রোগ
  • পাউডারি মিলভিউ রোগ
  • অল্টারনারিয়া ব্লাইট রোগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.কল্যাণীয়া কোন ফসলের জাত?

Dinajpur · 2022

  • সরিষা
  • ভুট্টা
  • গম
  • ধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. জায়গা কম লাগে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2022

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

Mymensingh · 2023

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়?বীজকে সুষ্ঠু প্রক্রিয়াজাত করলে- i. বীজের বিশুদ্ধতা বাড়ে ii. বীজের সুপ্তকাল বাড়ে নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: গণি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত ২০ কসাইলেজ কোন ধরনের খাদ্য?নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে?আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে?নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: আব্বাস উদ্দিন তার জমির মাষকলাই গাছেকল্যাণীয়া কোন ফসলের জাত?আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে- i. শ্রমিক কম লাগে ii. খাদ্য গ্রহণ সমভাবে হয় iii. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে অন্ততপক্ষে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।