উদ্দীপকের কার্যক্রম থেকে শেফালী বেগম কী সুবিধা পাবেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: শেফালী বেগম তার গবাদিপশুর জন্য অ্যালজি উৎপাদন করেন। অ্যালজি বা শেওলা এক ধরনের এককোষী বা বহুকোষী উদ্ভিদ যা গো-খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। অ্যালজি অত্যন্ত সম্ভাবনাময় ও পুষ্টিকর আমিষ জাতীয় খাদ্য। খৈল, শুঁটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে গবাদপশুকে অ্যালজি খাওয়ানো হয়। শুষ্ক অ্যালজিতে ৫০-৭০ ভাগ আমিষ, ২০-২২ ভাগ চর্বি এবং ৮-২৬ ভাগ শর্করা থাকে। এছাড়াও অ্যালজির পানি ব্যবহার করে কম খরচে গরুর মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। যেহেতু এটি খাওয়ালে পশু দ্রুত পুষ্টি লাভ করে, সেহেতু গর্ভকালীন অবস্থায় পশুস্বাস্থ্য রক্ষায় এবং নবজাত বাছুরের সন্তোষজনক অবস্থার জন্য এ খাদ্য অত্যন্ত কার্যকর। উদ্দীপকের কার্যক্রম অর্থাৎ অ্যালজি উৎপাদন করে শেফালী বেগম উপরিল্লিখিত সুবিধাগুলো পাবেন।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের কার্যক্রম থেকে শেফালী বেগম কী সুবিধা পাবেন? তোমার উত্তরের…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর