মর্জিনা বেগমের কার্যক্রমটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে মর্জিনা বেগম ধান বীজ সংরক্ষণের জন্য বহুল প্রচলিত চটের বস্তা ব্যবহার করেন। গ্রাম বাংলার দরিদ্র মানুষেরা সহজ উপায়ে কম খরচে বীজ সংরক্ষণ করতে সাধারণত চটের বস্তা ব্যবহার করে। চটের বস্তা পাটের আঁশ দিয়ে বানানো হয়। চটের বস্তায় কম খরচে বীজ সংরক্ষণ করা যায়। এভাবে বীজ সংরক্ষণ করে দীর্ঘদিন ভালো রাখা যায়। আমাদের দেশের কৃষকেরা একসাথে খুব বেশি পরিমাণে বীজ সংরক্ষণ করেন না। তারা অল্প পরিমাণ বীজ এরূপ ছোট বস্তায় সহজেই সংরক্ষণ করতে পারেন। পাটের দড়ি, বেত ইত্যাদি সহজলভ্য বলে এসব তৈরির খরচও কম। চটের বস্তা বীজকে পোকার আক্রমণ, ধুলাবালি ইত্যাদি থেকে রক্ষা করে বীজের জীবনীশক্তি বাড়ায়। এছাড়াও অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে। ফলে বীজ দেখতে আকর্ষণীয় হয়, বিশুদ্ধতা বাড়ে ও গুণগতমান বৃদ্ধি পায়। সুতরাং, মর্জিনা বেগমের চটের বস্তায় বীজ সংরক্ষণ যুক্তিসংগত ছিল।
SSC কৃষিশিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · সৃজনশীল
মর্জিনা বেগমের কার্যক্রমটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর